Bangladesh Unrest: দ্বিতীয় স্বাধীনতা, উত্তাল বাংলাদেশে শান্তি ফেরাবই! ঢাকায় পা রেখেই বড় বার্তা নোবেলজয়ীর
Bangladesh Unrest: উত্তাল বাংলাদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে প্রথম কাজ। বাংলাদেশে পা রেখেই দেশের মানুষকে বার্তা দিলেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। বেশ কয়েকদিন কেটে গিয়েছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। সেনার শাসনে দেশ থাকলেও পরিস্থিতির কিছু উন্নতি হয়নি।
একের পর এক মৃত্যুর সাক্ষী থেকেছে সে দেশের মানুষ। এই অবস্থায় আজ বৃহস্পতিবার অন্তবর্তী সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে (Bangladesh Unrest)।

গত কয়েকদিন আগেই সে দেশের (Bangladesh Unrest) অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন আন্দোলনকারী ছাত্ররা। আর সেই প্রস্তাবে মান্যতা দেন রাষ্ট্রপতি। পরিস্থিতি সামাল দিতে রাজি হন ইউনূস। এরপর আজ বৃহস্পতিবার দুপুরেই প্যারিস থেকে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দরে নোবেলজয়ীকে স্বাগত জানান বাংলাদেশের সেনা প্রধান সহ অন্যান্য আধিকারিকরা। যা খবর, আজ রাত ৮ টায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেবেন নোবেলজয়ী। তাঁর সঙ্গেই শপথ নেবেন আরও বেশ কয়েকজন। এমনটাই জানা যাচ্ছে।
তার আগেই দেশের মানুষের জন্য বার্তা দিলেন মহম্মদ ইউনূস। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে। শুধু তাই নয়, কারোর উপর হামলা হবে না বলেও এদিন আশ্বাস দেন নোবেলজয়ী। তিনি বলেন, আস্থা রাখুন আমার উপর। কোনও হামলা হবে না। হাসিনা সরকারের পতন এবং গোটা পরিস্থিতিকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে ব্যাখ্য করেন মহম্মদ ইউনূস।
বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর এজন্য সে দেশের তরুণ সমাজকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। নোবেলজয়ীর কথায়, বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে। অন্যদিকে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ব্রিটেন প্রস্তুত বলে জানিয়েছে সে দেশের বিদেশমন্ত্রক। মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ। ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রবল চাপের মুখে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা।












Click it and Unblock the Notifications