Bangladesh: 'এখনও গণতন্ত্র....', ঘরেই 'বিদ্রোহে'র মুখে ইউনূস! কোথায় পালাবেন এবার তিনি?

Bangladesh: হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি! এবার কার্যত দেশের মধ্যেই তুমুল সমালোচনার মধ্যে পড়লেন মহম্মদ ইউনূস। তুমুল বিক্ষোভে উত্তাল হয় বাংলাদেশ। শেষমেশ দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা।

বর্তমানে ইউনূসে হাতে দেশ চালানোর ক্ষমতা থাকলেও তা সামলাতে যে তিনি ব্যর্থ তা বারবার প্রমাণ পেয়েছে সে দেশের (Bangladesh) মানুষ। এবার কার্যত সরাসরি ইউনূসকে আক্রমণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Mohammad yunush

এক সভায় তিনি বলেন, দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি! আর তা তখনই হবে, যখন ভোট দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের হয়ে কাজ করবেন। এখন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে বলেও মন্তব্য খালেদা জিয়ার দলের গুরুত্বপূর্ণ এই নেতার। সম্প্রতি সে দেশে বিএনপির তরফে একটি বৃহত সভার আয়োজন করা হয়। আর সেই সভা থেকেই অবিলম্বে বাংলাদেশের মাটিতে নির্বাচনের ডাক দেওয়া হয়।

এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে বিশ্বাস করে, কারণ আজ পর্যন্ত বিএনপি কখনও জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করেনি। এমনকি কখনও বিএনপি পালিয়ে যায়নি বলেও শেখ হাসিনাকে তীব্র আক্রমণ শানান এই নেতা। একই সঙ্গে হাসিনার বিচারের দাবিও তোলা হয় ওই সভা থেকে।

খালেদা জিয়ার দলের ওই নেতা এই প্রসঙ্গে আরও বলেন, ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে শেখ হাসিনা। আর এই গণহত্যার দায় হাসিনা সহ তাঁর দোসরদের নিতে হবে বলে আক্রমণ তাঁর।। শুধু তাই নয়, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার কাজ সকলে মিলে করতে হবে বলেও দাবি তোলেন নজরুল ইসলাম খান। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কার্যত ধীরে চলো নিতে নিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। আগামী ২০২৬ সালে নির্বচনের কথা বলেছেন। যা নিয়ে বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি এই ইস্যুতে লাগাতার চাপ বাড়াচ্ছে সরকারের উপর। সমালোচনার মুখে পড়ছেন ইউনূস। ইতিমধ্যেই গুঞ্জন যে হাসিনার মতো ইউনূসের অবস্থা হবে না তো? ফের বিদ্রোহ ঘটবে না তো বাংলাদেশে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+