Hawaii Wildfire: দাউদাউ করে জ্বলছে আগুন, পুড়ে খাক আস্ত একটা দ্বীপ, লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে দূর থেকে। দাউদাউ করে জ্বলছে জঙ্গল। বিধ্বংসী আগুন গ্রাস করে চলেেছ ঘরবাড়ি, গাছপালা। প্রাণ বাঁচাতে পালাচ্ছেন দ্বীপের বাসিন্দারা। দাবানলের দাপটে হাওয়াই দ্বীপ যেন আগুনের গোলায় পরিণত হয়েছে।

এখনও পর্যন্ত দাবানলে ৫৩ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার বাসিন্দা প্রাণ বাঁচাতে মাউই, লাহাইনিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে। সমুদ্রের হাওয়ার দাপটে আরও ছড়িয়ে পড়ছে আগুন। কিছুতেই আগুন নেভানো যাচ্ছে না এতোটাই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

Wildfire

হাওয়াইয়ের গভর্নর জো গ্রিন জানিয়েছেন দাবানলের দাপটে ১৭০০ বাড়ি পুড়ে খাক হয়ে গিয়েছে। কয়েক বিলিয়ন ডলার সম্পত্তি নষ্ট হয়েছে। লাগানিয়ার বাসিন্দারা কাঁদতে কাঁদতে ঘর বাড়ি ছাড়ছেন। তাঁরা জানিয়েছেন এই ধরনের বিপর্যয় তাঁরা আগে কখনও দেখেননি। সর্বগ্রাসী আগুন তাঁদের সবকিছু শেষ করে দিয়েছে। লাহানিয়ার ৮০ শতাংশ এলাকা দাবানলের গ্রাসে চলে গিয়েছে।

অন্যদিকে মাউই থেকে ১৪০০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাহানিয়ার বন্দর সংলগ্ন এলাকায় ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। বিদেশি পর্যটকরও বিপদে পড়েছে। ১১০০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে বড় বিপর্যয় বলে ঘোষণা করেছেন। নতুন করে উঠে দাঁড়াতে হাওয়াইকে সহযোগিতার বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+