Singapore Airlines: মাঝ আকাশে বিরল বিপদের মুখে সিঙ্গাপুরগামী বিমান, প্রবল ঝাঁকুনিতে মৃত ১ যাত্রী
বড় সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমান। চলাকালীন মাঝ আকাশে ভয়ংকর ঝাঁকুনি দেয় বিমানটি। তার জেরে মৃত্যু হল এক যাত্রীর। আহত ৩০ জন। জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় এসকিউ৩২১ বোয়িং বিমানকে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি। বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু সদস্য ছিলেন। কিন্তু উড়ার মধ্যেই মাঝ আকাশে বিপদের মধ্যে পড়ে বিমানটি। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মাঝ আকাশেই 'টার্বুল্যান্সের' মধ্যে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনির কারণে বিমানে যাত্রীরা আহত হন। এরমধ্যে এক জনের মৃত্যুও হয়।

একটি বিবৃতি সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এসকিউ৩২১ বিমানটি 'তীব্র এয়ার টারব্যুলেন্সের' মুখে পড়ে। ব্যাংককের একটি বিমানবন্দরের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। ফলে বড় বিপদ কোনক্রমে এড়ানো গিয়েছে। কিন্তু এক যাত্রীর বিমানের মধ্যেই মৃত্যু হয়। আহতের চিকিৎসা চলছে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীরা অধিকাংশ সিট বেল্ট না বাঁধায় বিপদ বেড়েছে।
A Singapore Airlines Boeing 777-312(ER) aircraft (9V-SWM) operating flight SQ321 from London (LHR) to Singapore (SIN) hit an air pocket and made an emergency landing at Suvarnabhumi Airport, Bangkok (BKK) at 3:34 pm today. Initial reports indicate 20 people were injured.… pic.twitter.com/G4TH7Vs2xX
— FL360aero (@fl360aero) May 21, 2024
উড়ান সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বিমানে থাকা সমস্ত যাত্রী এবং বিমানকর্মীদের সব ধরনের সাহায্য প্রদান করায় অগ্রাধিকার দিচ্ছি আমরা। থাইল্যান্ডের প্রশাসন চিকিৎসা পরিষেবায় সাহায্য করছে। আমাদের সংস্থার একটি দলকে ব্যাঙ্কক শহরে পাঠানো হয়েছে অন্য প্রয়োজনে।"
একইসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সিঙ্গাপুর আসার পথে ব্যাপক টার্বুল্যান্সের মুখে পড়ে বিমানটি। যে বায়ু প্রবাহ বিমানকে উড়তে সাহায্য করে, সেই বায়ু প্রবাহে ব্যাঘাত ঘটলে এই ধরনের সমস্যা তৈরি হয়। এর ফলে ব্যাপক ঝাঁকুনি তৈরি হয় বিমানে। অনেক সময়, মুহূর্তের মধ্যে হাজার-হাজার ফুট নীচে নেমে যায় বিমান।
বিমানটি আচমকা টার্বুল্যান্সে পড়লে যাত্রীরা বিমানের ভিতর এদিক-ওদিক ছিটকে পড়তে পারেন। এরফলে গুরুতর আহত হয়ে যাত্রীদের মৃত্যুর সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। উল্লেখ্য যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সর্বশেষ দুর্ঘটনা হয়েছিল অক্টোবর ২০০০ সালে যখন তাইওয়ানে টেকঅফের সময় একটি বন্ধ রানওয়েতে একটি বিমান বিধ্বস্ত হয় এবং ৮৩ জন মারা গিয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications