ট্রাক বোমা বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে ব্রিজ, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন

ট্রাক বোমা বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে ব্রিজ, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন

ভয়ঙ্কর বিস্ফোরণ ব্রিজের মধ্যে। ট্রাক তীব্র বিস্ফোরণে ভেঙে পড়েছে গোটা ব্রিজ। দাউ দাউ করে জ্বলছে গোটা ব্রিজ। এই ব্রিজটি দিয়েই রাশিয়া-ক্রিমিয়ার যোগাযোগ হয়ে থাকে। বিস্ফোরণের তীব্রতায় ব্রিজের একট অংশ একেবারে ভেঙে গিয়েছে। আপাতত রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন

রাশিয়ার অ্যান্টি টেরোরিজম স্কোয়াড জানিয়েছে, একটি বিস্ফোরক বোঝাই ট্রাক বিস্ফোরণ ঘটায় ব্রিজের উপরে। তার জেরে সাতটি তেলের ট্যাঙ্কার বহনকারী রেলের কন্টেনারে আগুন লেগে যায়। তার জেরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্রিজের সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা । এদিকে ভোর থেকেই ইউক্রেনের খারকিভে একের পর এক বোমা বর্ষণ করে চলেছে রাশিয়া। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ক্ষেপনাস্ত্র ছোড়াও। তবে আবাসিকহীন বহুতলেই ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানিয়েছেন খারকিভের মেয়র।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিধ্বস্ত ইউরোপ। ইতিমধ্যেই ইউক্রেনের চারটি প্রদেশ রাশিয়ার দখলে চলে গিয়েছে। ইউরোপের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে গোটা ইউরোপকে। এই িনয়ে তুমল অশান্ত চলছে ইউরোপ জুড়ে। কোনও ভাবেই দুই দেশকে যুদ্ধ থেকে বিপরত করা যাচ্ছে না। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগকারী এই ১৯ কিলোমিটার দীর্ঘ পথ বন্ধ হয়ে যাওয়ায় নতুন সংকট তৈরি হয়েছে।

কয়েকদিন আগে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন ইউক্রেেনর প্রধানমন্ত্রীর জেলোনেস্কির সঙ্গে। যুদ্ধ পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই নিয়েই দুই দেশের প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+