Bangladesh: চাকরিতে সংরক্ষণের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, ঢাকা-রাজশাহীতে সেনা নামালেন হাসিনা
সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন যুবারা। প্রায় ২ সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে বাংলাদেশে। হাসিনা সরকার সরকারি চাকরিতে সংরক্ষণ চালু করেছে। তার প্রতিবাদে আন্দোলন শুরু করেছে পড়ুয়ারা।
ঢাকা-রংপুর-চট্টোগ্রামে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ইতিমধ্যেই ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে এমনই জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে। ৪০০ বেশি পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছে।

বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছে যুদ্ধে নিহত শ্রমিকদের পরিবারকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছে হাসিনা সরকার। এছাড়াও মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশেষভাবে সংক্ষম এবং এথিক সংখ্যালঘুরা।
এতো সংরক্ষণের জেরে সরকারি চাকরি পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সাধারণ ক্যাটাগোরির চাকরিপ্রার্থীদের। কারণ খুব কম সংখ্যক শূন্যস্থানে তাঁদের নিয়োগ করা হচ্ছে। বেকারত্বের সংখ্যার তুলনায় সেটা কিছুই নয়। যাতে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
পড়ুয়ারা সংরক্ষণ নয় মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দাবি করেছেন। মেধার ভিত্তিকে পরীক্ষা দিয়ে সকলে চাকরি পান বলে দাবি করে আন্দোলনে নেমেছে পড়ুয়ারা। প্রথম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পানে এই নিয়ে আন্দোলন শুরু হলেও পরে সেটা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। দেশের সব বড় শহরে পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।












Click it and Unblock the Notifications