প্যারিসের ঐতিহ্যবাহী নোত্র্ দাম গির্জায় ভয়াবহ আগুন, খসে পড়ল ছাদ

প্যারিসের ঐতিহ্যবাদী নোত্র্ দাম গির্জায় ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল ফ্রান্সে। স্থানীয় সময় দুপুর নাগাদ আগুন লাগে।

প্যারিসের ঐতিহ্যবাদী নোত্র্ দাম গির্জায় ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল ফ্রান্সে। স্থানীয় সময় দুপুর নাগাদ আগুন লাগে। এতটাই ভয়াবহ আগুন লেগেছে যে গির্জার ছাদ খসে পড়েছে। গির্জায় সংষ্কারের কাজ চলছিল। তা থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।

প্যারিসের ঐতিহ্যবাহী নোত্র্ দাম গির্জায় ভয়াবহ আগুন

সাড়ে আটশো বছর পুরনো এই গির্জা ৬০ লক্ষ ইউরো ব্যয়ে সংষ্কার চলছিল। ঘটনার পর গোটা এলাকায় পুলিশ কর্ডন করে দেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল। তা বাতিল করে তিনি দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফরাসি প্রশাসন জানিয়েছে, এই দুর্ঘটনায় কারও হতাহত হওয়ার আশঙ্কা নেই। নিরাপত্তা বাহিনী ও বিপর্য মোকাবিলা বাহিনী নেমে কাজ শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+