পেট্রোল পাম্পে বজ্রপাত, বিধ্বংসী আগুনে দগ্ধ ১২১ জন- নিখোঁজ ১৭
পেট্রোল পাম্পে বজ্রপাত, বিধ্বংসী আগুনে দগ্ধ ১২১ জন- নিখোঁজ ১৭
কিউবায় পেট্রোলের ডিপোয় ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ করে বজ্রপাত। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল পেট্রোলের ডিপো। পলকে সেটা ছড়িয়ে পড়ে চারিদিকে। অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে ১২১ জন। ১ জন পুড়ে মারা গিয়েছেন। আগুন নেভাতে গিয়ে নিখোঁজ ১৭ জন দমকলকর্মী। তাঁরা জীবিত রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

কিউবার পশ্চিম মাতানজার্স প্রদেশে শনিবার রাতে ঘটেছে এই ঘটনা। ৫ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁদের বাঁচার আশা খুবই কম বলে জানানো হয়েছে। কিউবার স্বাস্থ্য আধিকারীকরা জানিয়েছেন যুদ্ধ কালীন তৎপরতা উদ্ধারকাজ চলছে। এখনো ১৯০০০ জনকে উদ্ধার করা গিয়েছে। ডিপোতে আরও লোক আটকে রয়েছে বলে অনুমান।
কিউবার হাভানা থেকে ৬২ মাইল দূরে শিল্পাঞ্চলে রয়েছে এই পেট্রোল ডিপো। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। দাউ দাউ করে জ্বলছে পেট্রোলের ডিপোর আগুন। যাঁরা পেট্রোলের ডিেপার আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি জানেন সেই সব দেশের কাছে সাহায্য চেয়েছে কিউবা। ইতিমধ্যেই একাধিক দেশ কিউবাকে পরামর্শ দিয়েঠছে। তার জন্য কিউবার প্রেসিডেন্ট তার জন্য মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, আর্জেন্টিনা, চিলিকে ধন্যবাদ জানিয়েছেন। এমনকী আমেরিকার কাছ থেকে সহযোগিতা পেয়েছে তারা। তার জন্য ধন্যবাদ জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট।
কিউবার মাটনাজ শহরে ঘটেছে এই ঘটনা। প্রায় দেড় লক্ষ লোকের বাস এই শহরে। হঠাৎ করে আকাশ হলুদ হয়ে আসে। তারপরেই ভীষণ গতিতে বজ্রপাত হয় পেট্রোেলর ডিপোয়। প্রথমে একটি ট্যাঙ্কারে আগুন লাগে তার পরে সেটি ছড়িয়ে পড়ে আশপাশের ট্যাঙ্ক গুলিতে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ডিপো। এখনো সেটা নিয়ন্ত্রণে আনা যায়নি। শহরের আকাশ ধোঁয়ায় ভরে গিেয়ছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications