ফের ভয়াবহ ভূমিকম্প, ৭.৪ তীব্রতায় কাঁপল টোঙ্গা, আফটার শক হতে পারে আরএও তীব্র
ভয়াবহ ভূমিকম্পে কাঁপল টোঙ্গা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪। বৃহস্পতিবার সকালে তীব্র কম্পন অনুভূত হয় টোঙ্গায়। যদিও এখনও পর্যন্ত কোনও সুনািম সতর্কতা জারি করা হয়নি। ভূপৃষ্ঠ থেকে ২১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। আফটার শক আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব তেমন স্পষ্ট করে জানা যায়নি। তবে হতাহত কেমন কেউ হয়নি বলে মনে করা হচ্ছে।

আফটার শকের কারণে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। যদিও তেমন কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সতর্ক। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

এদিকে কয়েকদিন আগেই জাপানে বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আবার গত মঙ্গলবারই আফগানিস্তানের ফৈজাবাদে ভূমিকম্প হয়েছে। তবে সেই কম্পনের তীব্রতা কমই ছিল। ৪.৩ ছিল সেই ভূমিকম্পের তীব্রতা। গত সপ্তাহে জাপানের হনসুতে ৬.২ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। পর পর তিনবার কম্পন অনুভূত হয়েছিল সেখানে। তারপরেই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।
তার আগে বিধ্বংসী ভূমিকম্পে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তুরস্ক এবং সিরিয়া। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ মারা গিয়েছে এই বিধ্বংসী ভূমিকম্পে। সেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭ এর কাছাকাছি। পর পর ৫০টি আফটার শকে কেঁপে উঠেছিল তুরস্ক। সেই ভয়াবহ ভূমিকম্পের পরেই একের পর এক কম্পন হয়েছে ইন্দোনেশিয়ায়। তার মাত্রাও নেহাত কম ছিল না।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications