তুরস্কের মতোই তীব্র কম্পন সিরিয়ায়, ভূমিকম্পের বলি ৪২, আহত ২০০-র বেশি

তাসের ঘরের মতো গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর। ভয়ঙ্কর পরিস্থিতি সিরিয়ায়

তুরস্ক একা নয়। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে সিরিয়াও। তাসের ঘরের মত গুঁড়িয়ে গিয়েছে বাড়ি ঘর। এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া িগয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ২০০-র বেশি। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

সিরিয়ায় তীব্র ভূমিকম্প

সিরিয়ায় তীব্র ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া। কাকভোর তখন। সকেল ভাল করে ঘুম থেকে ওঠেন। তার মধ্যেই বাড়ি ঘর যেন দুলতে শুরু করে। সিরিয়ার আলেপ্পো, হামা, লাটাকিয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। সিরিয়া সংবাদ সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৯। একাধিক বাড়ি ঘর ভেঙে পড়েছে। মানুষ ঘুমন্ত অবস্থায় থাকার কারণে বড় বিপর্যয়ের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে।

৪২ জনের মৃত্যু

৪২ জনের মৃত্যু

সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৪২ জনের। যদিও সেই সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দমকল, পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত মিলিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ক্রেনে করে তোলা হচ্ছে ধ্বংসস্তূপ। একাধিক বাড়িঘর গুড়িয়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপের নীেচ আরও দেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে আরও বাড়বে মৃতের সংখ্যায়।

আহত ২০০-র বেশি

আহত ২০০-র বেশি

মৃত্যুর সংখ্যা যেমন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তেমনই আহতের সংখ্যাও অগুনতি। এখনও পর্যন্ত সরকারি হিসেবে ২০০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক জায়গা থেকে বিচ্ছিন্ন খবর আসছে। কাজেই আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আলেপ্পো, হামা, লাটাকিয়া প্রদেশের বাসিন্দারা। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

উদ্ধারে সেনা

উদ্ধারে সেনা

সিরিয়ার যেখানে ভূমিকম্প হয়েছে সেটি বিদ্রোহীদের এলাকা। সেকারণে উদ্ধারকাজে সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সেনা নামানো হয়েছে। এদিকে তুরস্কেও ভয়াবহ আকার নিয়েছে পরিস্থিতি। সেখানেও কমপক্ষে ১০০ জন মারা গিয়েছেন ভূমিকম্পে। তাসের ঘরের মত গুঁড়িয়ে গিয়েছে একাধিক বহুতল। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। উদ্ধারে সেনা নামানো হয়েছে তুরস্কেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+