প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল ইসলামাবাদ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৩
প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল ইসলামাবাদ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৩
পাকিস্তানের একাধিক জায়গায় একের পর এক কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। রবিবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৫০ কিলোমিটার দূরে তাজাখস্তান। ইসলামাবাদ সহ একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। তবে বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কম্পন অনুভূত হয়। তার জেরে আতঙ্কে সকলে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন। ইসলামাদ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত হয়েছে কম্পন। এর আগে গত ৫ জানুয়ারি পাকিস্তানে আরও এক তীব্র ভূমিকম্প হয়েছিল। সেসময় কম্পনের তীব্রতা ছিল ৫.৮। সেসময় কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্থান।
এদিকে আজই আবার ইরানেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পে ৯ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন একাধিক। ইরানের খোয়া প্রদেশ ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। রাজধানী আজার বাইজানেও অনুভূত হয়েছে ভূমিকম্প। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ইরান প্রশাসন। শনিবার রাত প্রায় পৌনে বারোটা নাগাদ কম্পন অনুভূত হয়। সেসময় অনেকেই ঘুিময়ে পড়েছিলেন। ভূমিকম্পের তীব্রতায় বাড়ির বাইরে বেড়িয়ে আসেন সকলে। একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
একই দিনে পর পর ২ জায়গায় তীব্র ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা। যদিও প্রাথমিক ভাবে তাঁদের অনুমান প্লেট পরিবর্তনের কারণেই বারবার এই ধরনের ভূমিকম্পের সম্মুখীন হতে হচ্ছে। ইরান এবং পাকিস্তানের বিস্তীর্ণ এবাকায় কয়েক ঘণ্টার মধ্যে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ইসলামাবাদের পাশাপাশি পেশোয়ারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে পাঞ্জাব প্রদেশ রাউলপিন্ডি এবং খাইবার পাখতুনওয়াতেও কম্পন অনুভূত হয়েছে। কাজাখস্থানে কম্পনের উৎসস্থল হলেও কীভাবে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা পর্যন্ত কম্পন অনুভূত হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাকিস্তান ভূমিকম্প প্রবল এলাকাতেই রয়েছে। ২০০৫ সালে ভয়ঙ্কর ভূমিকম্প দেখেছিল পাকিস্তান। সেই ভূমিকম্পে দেশের প্রায় ৭৪০০০ মানুষ মারা গিয়েছিলেন। তাই হঠাৎ করে পাকিস্তানের এই বিস্তীর্ণ এলাকায় কম্পনকে খুব একটা হালকা ভাবে নিতে চাইছেন না ভূবিজ্ঞানীরা। আবর কোনো বড় বিপদের আঁচ পাচ্ছেন তাঁরা। এর আগে ইন্দোনেশিয়ার তীব্র ভূমিকম্পের আগেও একাধিক জায়গায় বারাবর কম্পন অনুভূত হয়েছিল। নেপালে, ভারতের একাদিক জায়গায় কম্পন হয়েছে। গত কয়েক মাসে ভারতেও একাধিক কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।












Click it and Unblock the Notifications