ধুলোর ঝড়ে লন্ডভন্ড চারিদিক, উল্টে গেল ডজন খানেক গাড়ি, মৃত ৬
প্রকৃতির আরও এক রুদ্র রূপ দেখল আমেরিকা। তুষার ঝড়ের পর এবার ধুলোর ঝড়। আমেরিকার ফ্লোরিডা জুড়ে ধুলোর ঝড়ে লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। চলন্ত গাড়ি দুমড়ে-মুচড়ে স্তূপাকৃত হয়ে গিয়েছে। ৬ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১২ জন।
একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা। মার্কিন মুলুকের একাধিক জায়গায় প্রকৃতির চরম রূপ দেখা যাচ্ছে। দক্ষিণ ফ্লোরিডায় গতকাল বিকেলে বিধ্বংসী টর্নেডো দাপিয়ে বেড়িয়েছে। তার জেরে ৩০ মাইল পর্যন্ত এলাকা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। হাইওয়ের একের পর এক গাড়ি ঝড়ের দাপটে উড়ে গিয়েছে।

১২িটর মত গাড়ি ঝড়ের দাপটে উড়ে গিয়েছে। সেগুলি একটি জায়গায় গিয়ে স্তূপাকৃত হয়েছে। এই ঝড়ের দাপটে মারা গিয়েছেন কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন ১২ জনেরও বেশি। বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা। একাধিক ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ উপড়ে পড়েছে।

ধুলোর ঝড়ের সেই তাণ্ডবের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে েদখা গিয়েছে ঝড়ের দাপটে জমি থেকে ট্রাক্টর পর্যন্ত তুলে নিয়ে গিয়ে ফেলেছে রাস্তায়। একটি গাড়ির উপরে আরেকটি গাড়ি চেপে রয়েছে। দুমড়ে মুচরে গিয়েছে ডজন খানেক গাড়ি। গতকাল সকাল ১১টা নাগাদ এই ঝড় থাবা বসিয়েছিল ঝড়টি।
৩০ থেকে ৪০টি গাড়ি রাস্তার মধ্যে স্তূপাকৃত হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে ঝড়ের দাপটে। তার মধ্যে আবার ২টি গাড়িতে আগুন ধরে যায়। ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ১০টি হেলিকপ্টার উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। গোটা এলাকায় বিদ্যুতের পোল উপরে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে িগয়েছে গোটা এলাকা।












Click it and Unblock the Notifications