পাকিস্তানের বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহতদের মধ্যে রয়েছেন চিনা ইঞ্জিনিয়াররাও
সন্ত্রাসের কবলে ফের পাকিস্তান। পাকিস্তানের বাসে ভয়াবহ বিস্ফেরণে অন্তত ৮ জনের মৃত্যুক খবর পাওয়া গিয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন এক চিনা ইঞ্জিনায়রও। উত্তর পাকিস্তানে এই সন্ত্রাসী হামলা ঘটে।
সন্ত্রাসের কবলে ফের পাকিস্তান। পাকিস্তানের বাসে ভয়াবহ বিস্ফেরণে অন্তত ৮ জনের মৃত্যুক খবর পাওয়া গিয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন এক চিনা ইঞ্জিনায়রও। উত্তর পাকিস্তানে এই সন্ত্রাসী হামলা ঘটে। সন্ত্রাসীরা পাকিস্তানি সেনা বহনকারী একটি বাসকে টার্গেট করেছিল। ওই সেনাবাস লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাসটি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। যার ফলে ৪ জন চিনা ইঞ্জিনিয়ারসহ কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। বাসটি চৈনিক ইঞ্জিনিয়ারদের নিয়ে যাচ্ছিল। ওই ইঞ্জিনিয়াররা দাসু বাঁধে কাজ করছিলেন।
জানা গিয়েছে, বাসটিতে কমপক্ষে ৩০ জন ইঞ্জিনিয়ার ও শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তান প্রশাসনের সূত্রে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে আধাসামরিক বাহিনীর দু'জন সদস্যেরও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণ-কাণ্ডে।
বিস্ফোরক রাস্তার পাশে রাখা হয়েছিল, নাকি বাসের ভিতরে লাগানো ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা যায়নি। বিস্ফোরণের পরে বাসটি একটি গভীর উপত্যকায় পড়ে যায়। তার ফলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। একজন চিনা ইঞ্জিনিয়ার ও একজন সৈন্য নিখোঁজ রয়েছে। শুরু করা হয়েছে উদ্ধার অভিযান।












Click it and Unblock the Notifications