রক্তাক্ত লন্ডন! চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের হামলা, যাত্রীদের একের পর এক কোপ, গুরুতর আহত বহু
শনিবার রাতে ব্রিটেনে লন্ডনগামী একটি ট্রেনে ছুরির আঘাত চালিয়েছে দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীদের উপর হামলা চালায় তারা। প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে নয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় ট্রেনটি ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা বিটিপি (British Transport Police) তদন্তের নেতৃত্ব দিয়েছে কিন্তু হামলার পেছনে ঠিক কি উদ্দেশ্য থাকতে পারে সে সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রদান করেনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় পুলিশ বাহিনী কেমব্রিজশায়ার কনস্টাবুলারি জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭:৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনে অফিসারদের ঘটনাস্থলে ডাকা হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা এও জানিয়েছে লন্ডন থেকে প্রায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার) উত্তরে অবস্থিত স্টেশন থেকে দু-জন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কেমব্রিজশায়ার কনস্টাবুলারি এক বিবৃতিতে জানিয়েছে, "স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৯ মিনিটে আমাদের ফোন করে ডাকা হয় এবং খবর আসে যে ট্রেনে একাধিক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জনগণকে পুলিশের পরামর্শ মেনে চলতে বলেছেন। স্টারমার বলেছেন, "হান্টিংডনের কাছে ট্রেনের এই ভয়াবহ ঘটনাটি গভীরভাবে উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত সকল সমবেদনা জানাই। এলাকার যে কারও পুলিশের পরামর্শ অনুসরণ করা উচিত।"
যুক্তরাজ্যের ইস্ট কোস্টের মেইনলাইন পরিষেবা পরিচালনাকারী লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে, তাদের একটি ট্রেনে এরকম ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে এবং এরকম বোরো ধরণের সমস্যার কারণে যাত্রীদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications