নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ কমপক্ষে ১২ জন, তদন্তে পুলিস
নিউ ইয়র্কে ফের বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ কমপক্ষে ১২ জন, তদন্তে পুলিস
নিউ ইয়র্কের রোচেস্টারে বন্দুকবাজের হামলা। জখম হয়েছেন কমপক্ষে ১২ জন। তাঁদের মধ্যে ২ জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই রোচেস্টারের গডম্যান স্ট্রিেট গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিসের এমার্জেন্সি কলে ফোন যায় এই নিয়ে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিস।

বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গোটা এলাকায় হুড়োহুড়ি পড়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে। পুলিস ঘটনাস্থলে পৌঁছেই আতঙ্কে ছুটে যান বাসিন্দারা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১২ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। ২ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
তবে বন্দুকবাজ কারা ছিল তাঁদের সম্পর্কে কোনও তথ্য এখনও পুলিসের কাছে নেই। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। আশপাশ এলাকার বাসিন্দারা। পুলিসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, বড় গুলি চালানোর ঘটনা ঘটেছে রোচেস্টারে। আর কয়েক মাস পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন তার আগে এই ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications