জঙ্গি মাসুদকে নিয়ে 'বোঝাপড়া' চালছে! মার্কিন চাপ উড়িয়ে নয়া দাবি বেহায়া চিনের
মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়া হবে কি না, তা নিয়ে ফের নিজের অবস্থানেই অনড় রইল চিন।
মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দেওয়া হবে কি না, তা নিয়ে ফের নিজের অবস্থানেই অনড় রইল চিন। এক্ষেত্রে মার্কিন, ফ্রান্স, ব্রিটেনের মতো শক্তিধর দেশকেও কার্যত তোয়াক্কা করছে না ভারতের এই প্রতিবেশী দেশ। উল্টে চিনের বক্তব্য , পাকিস্তান আশ্রিত জঙ্গি মাসুদ আজহারকে নিয়ে যাবতীয় সমস্যা বোঝাপড়ার মাধ্যমে মীমাংসা হতে চলেছে।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর রাষ্ট্রসংঘে পাকিস্তান আশ্রিত জঙ্গি মাসুদকে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা দেওয়ার দাবি তুলেছিল ভারত সব বেশ কয়েকটি দেশ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই মর্মে একটি রেসোলিুশন পাশ করবার কথা ছিল। যার জন্য নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য চিনের কাছে এর জন্য ২৩ এপ্রিলরে ডেডলাইন দেওয়া হয়। কিন্তু সেই ডেডলাইনের তোয়াক্কা না করে চিনের দাবি, মাসুদ ইস্যু বোঝাপড়ার মাধ্যমে মীমাংসার পথে এগোচ্ছে।
চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মাসুদ ইস্যুতে কোনও মতেই নিজের অবস্থান থেকে সরছে না চিন। চিনের তরফে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। চিনের স্পষ্ট দাবি, গোটা বিষয়টি মীমাংসার পথে। এর আগে ১ এপ্রিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলবার জন্য ওয়াশিংটনকে দোষারোপ করে বেজিং। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় মাসুদ ইস্যুতে ইতিবাচক দিকে এগোনোর প্রক্রিয়া চলছে।












Click it and Unblock the Notifications