লকডাউনে বিয়ে বা ডিভোর্স কোনওটাই করা যাবে না! কোথায় ঘোষিত হল এই নিয়ম
সম্পর্কের উত্থান পতন সমস্ত ক্ষেত্রেই দেখা যায়। তেমনই দাম্পত্যের সম্পর্ক। যে সম্পর্কে প্রেম ও ক্ষোভ দুটিই থাকে। এমনই এক সম্পর্কের চড়াই উতরাই সময়কাল মানে না! কিন্তু করোনার মহামারীর কাছে এই সম্পর্কের খতিয়ান যেন তুচ্ছ!

মহামারীর তুমুল দাপটেরে জেরে বিভিন্ন দেশেই লকডাউন ঘোষিত রয়েছে। তেমনই দুবাইতেও লকডাউন হয়ে রয়েছে। আর সেই দেশের প্রশাসনই জানিয়ে দিয়েছে যে , লকডাউনের মধ্যে কেউ বিয়ে করতে পারবে না। সম্পর্ক জোড়়ার ক্ষেত্রে যেমন এই নিয়ম লাগু রয়েছে, তেমনই সম্পর্ক ভাঙার ক্ষেত্রেও রয়েছে নিয়ম। সেখানে বলা হয়েছে এই লকডাউনের সময় কেউ ডিভোর্সও দিতে পারবে না কাউকে।
বিয়ের ক্ষেত্রে লোক জমায়েত করা চলবে না বলে জানিয়েছে দুবাই প্রশাসন। শুধু তাই নয়, এমনকি ঘনিষ্ঠদের ডেকে বিয়ের রাজকীয় অনুষ্ঠানের আয়োজনও করা চলবে না বলে জানানো হয়েছে। শুধুমাত্র জরুরি কালীন ক্ষেত্রেই মানুষ যেন বাইরে বের হন, তার বার্তা দিয়েছে দুবাই প্রশাসন।












Click it and Unblock the Notifications