নোবেল পেলেন ট্রাম্প! নিজের পুরস্কার মার্কিন প্রেসিডেন্টকে উৎসর্গ করলেন মাচাদো! কারণ কী?
অবশেষে নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে নাম জড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে, এই পুরস্কার তিনি নিজে পাননি। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁর প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের পদক ডোনাল্ড ট্রাম্পকে তুলে দিয়েছেন। আগেই তিনি জানিয়েছিলেন যে, তিনি নোবেল পেলে সেটি ট্রাম্পকে উৎসর্গ করবেন। আর সেই ঘোষণার কয়েক মাস পরই গতকাল হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন মাচাদো নিজে।

মাচাদো জানিয়েছেন যে, ভেনেজুয়েলায় স্বাধীনতা ফেরানোর জন্য যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, তার স্বীকৃতি হিসেবেই এইরকম সিদ্ধান্ত। সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযানে নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়ার ঘটনাকেও দেশের স্বাধীনতার পথে বড় পদক্ষেপ বলে মনে করছেন তিনি।
হোয়াইট হাউসে প্রায় এক ঘণ্টা বৈঠক করার পর ট্রাম্পকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন মাচাদো। তারপরে সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন যে, মারিয়া কোরিনা মাচাদো একজন অসাধারণ মানুষ এবং পারস্পরিক সম্মানের নিদর্শন হিসেবেই এই পুরস্কার তিনি পেয়েছেন। হোয়াইট হাউসও জানিয়েছে যে, আপাতত ওই নোবেল পদক ট্রাম্পের কাছেই থাকবে।
উল্লেখ্য, এর আগেও বহুবার যুদ্ধ থামানোর দাবি করে নোবেল না-পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও নোবেল কমিটি আগেই স্পষ্ট করে দিয়েছিল যে, শান্তি পুরস্কার কাউকে দেওয়া, ভাগ করা অথবা স্থানান্তর করা যায় না। একবার যার নাম ঘোষণা হয়, পুরস্কার তাঁর নামেই থেকে যায়।












Click it and Unblock the Notifications