India-Bangladesh Train Update: দিনের পর দিন বাতিল হচ্ছে ট্রেন! আদৌও আর ছুটবে ভারত-বাংলাদেশের মধ্যে রেল?
India-Bangladesh Train Update: টানা তিন মাস কজেটে গিয়েছে! এখনও বন্ধ ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল। কোটা সংস্করণ সহ একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। কয়েকমাস ধরে চলে এই জন 'বিদ্রোহ'। কার্যত একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশজুড়ে।
এই অবস্থায় ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়। ১৯ জুলাই থেকে দুই বাংলার মধ্যে চলেনি মৈত্রী এক্সপ্রেস (Maitree Express) সহ অন্যান্য ট্রেনগুলিও (India-Bangladesh Train Update)। ফলে সমস্যার মধ্যে দুই দেশের মানুষ।

প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। এমনকি দেশ ছাড়তে বাধ্য হন। এই অবস্থায় নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। আপাতত এই সরকারের হাতেই বাংলাদেশের সমস্ত ক্ষমতা।
প্রায় কয়েকমাস কেটে গিয়েছে বাংলাদেশের ইউনুস সরকারের। কিন্তু এখনও পর্যন্ত ট্রেন (India-Bangladesh Train Update) যোগাযোগ ব্যবস্থা চালু করা নিয়ে কোনও আশার আলো দেখা যায়নি। ফলে কবে ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে সেই উত্তর নেই পূর্ব রেলের শীর্ষ আধিকারিকদের কাছে। তবে পরিষেবা শীঘ্রই শুরু হবে না বলেই মনে করছেন আধিকারিকরা।
এইও বিষয়ে বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া এক আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা শুরু হবে এমনটা মনে করা যাচ্ছে না। নয়া দিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছে। একাধিক ইস্যুতে দুপক্ষের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশেষ করে শেখ হাসিনাকে ভারত যেভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে তা মোটেই ভালোভাবে নেয়নি ইউনুস সরকার। এই অবস্থায় কবে দুই বাংলার মধ্যে ট্রেন পরিষেবা শুরু হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে রেল আধিকারিকদের মধ্যেও। যদিও সরকারি নির্দেশের উপরে অপেক্ষা করছেন বলে জানিয়েছন ওই রেল আধিকারিক।
বলে রাখা প্রয়োজন, কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চলে দুই বাংলার মধ্যে। ওপার বাংলা থেকে ট্রেনে চেপে বহু মানুষ কলকাতায় চিকিৎসা করাতে আসেন, কিংবা বহু কাজ সারতেও বাংলায় আসেন। এমনকি বহু বাংলাদেশের মানুষ দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতেও যান। একই ভাবে ভারতীয়রাও বাংলাদেশ যান। কিন্তু মাসের পর মাস ট্রেন (India-Bangladesh Train Update) বন্ধ থাকার খেসারত দিতে হচ্ছে অসংখ্য রেলযাত্রীকে।












Click it and Unblock the Notifications