থাইল্যান্ডের বুকে ২০২০ সালেও ঘটে ভয়ঙ্কর এক গণহত্যা! বিস্তারিত জানলে শিউরে উঠবেন
থাইল্যান্ডের বুকে ২০২০ সালেও ঘটে ভয়ঙ্কর এক গণহত্যা! বিস্তারিত জানলে শিউরে উঠবেন
থাইল্যান্ডের বুকে ভয়াবহ ঘটনা! চাইল্ড কেয়ার সেন্টারে এলোপাথাড়ি গুলি। আর মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে অন্তত ২২ টি বাচ্চা রয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বেই। ঘটনার পরেই গোটা এলাকায় ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পরেই স্থানীয় পুলিশ প্রশাসন জানাচ্ছে, উত্তরপূর্ব প্রদশে একটি ক্রেশে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। তবে এই ঘটনার পরেই আত্মঘাতী হয়েছেন মূল অভিযুক্ত। হামলাকারী প্রাক্তন পুলিশ আধিকারিক বলে জানা যাচ্ছে।

বরখস্ত করাতেই কি এই ঘটনা?
রয়টার্সের প্রকাশিত খবর মোতাবেক, ঘটনায় ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন বয়স্ক মানুষেরও মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মূল অভিযুক্ত শুধু নিজেকে নয়, তাঁর স্ত্রী এবং বাচ্চাকেও গুলি করে খুন করেছে। আর এরপরেই নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয় অভিযুক্ত। কিন্তু কি কারণে ওই ব্যক্তি এই কাণ্ড ঘটালেন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনার পিছনে কোনও নাশকতা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আক্রোশ থেকেই এই ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। কারণ গত কয়েকদিন আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। আর এরপরেই এই ঘটনা। ফলে বদলা নিতেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

হাই অ্যালার্ট জারি করা হয়েছে-
এর আগে হামলাকারী পুলিশের একটি গাড়ি নিয়ে পালায়। এই ঘটনার পরেই সে দেশের প্রধানমন্ত্রী হাই অ্যালার্ট জারি করেন। এবং সমস্ত এজেন্সি এবং আধিকারিকদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমনকি হামলাকারীকে ধরতে যে কোনও ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে এই ঘটনার পরেই সেনাবাহিনীকে নামানো হয়েছে। বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে সমস্ত জায়গাতে নিরাপত্তা।

২০২০ সালেও ঘটে মর্মান্তিক ঘটনা-
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশে এমন ঘটনা নতুন নয়। থাইল্যান্ডে লাইসেন্স প্রাপ্ত বন্দুকের সংখ্যা অন্য দেশের তুলনাতে অনেক বেশি। কিন্ত্য মানুষের মধ্যে সতর্কতা বেশি থাকাতে তেমন ভাবে বড় কোন ঘটনা ঘটে না। কিন্ত্য ২০২০ সালে এক সেনা আধিকারিক এমন গণহত্যা চালায়। তাঁর ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৯ জন মানুষের মৃত্যু হয়। এমনকি নুন্যতম ৫৭ জন মানুষের মৃত্যু হয় বলে খবর। বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল ওই সেনা আধিকারিকের। আর তা নিয়েই এই ঘটনা ঘটে। আর দু বছরের মাথায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications