জ্বলছে পাকিস্তান, NAB হেফাজতে ইমরান! গ্রেফতার একের পর এক প্রাক্তন প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ

স্বস্তি মিলল না ইমরান খানের! প্রাক্তন প্রধানমন্ত্রীর আটদিনের এনএবি হেফাজতের নির্দেশ পাক আদালতের। আদালতের বাইরে বিশাল পুলিশ বাহিনীকে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। আর এর মধ্যেই যে কোনও সময়ে ইমরান খানের সহযোগী তথা প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীও গ্রেফতার হতে পারে বলে জানা গিয়েছে।

পাক সুপ্রিম কোর্টের বাইরে এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। আদালত থেকে বের হলেই সে দেশের প্রাক্তনমন্ত্রীকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইমরান খান ঘনিষ্ঠ আসাদ উমরকেও ইতিমধ্যে পাক প্রশাসন গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

Imran khan

পাশাপাশি শাহ মহম্মদ কুরেশি তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, এখনও এক হাজারেও বেশি ইমরান অনুগামীকে সে দেশে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিক্ষোভ সামলাতে ইতিমধ্যে পাকিস্তানে সেনা নামানো হয়েছে। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

আর তা করতে গিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চারজন পিটিআই সমর্থক বলে দাবি করা হয়েছে। তবে পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে যেতে চলেছে। করাচি, লাহোর সহ একাধিক জায়গাতে রণক্ষেত্র পরিস্থিতি। এই অবস্থায় কড়া বার্তা দেওয়া হয়েছে সেনার তরফে। পাঞ্জাব প্রদেশে সমস্ত স্কুল-কলেজ আগামী দুদিনের জন্যে বন্ধ করার কথাও বলা হয়েছে।

যদিও বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি ইমরান খানকে না ছাড়া পর্যন্ত বিক্ষোভ আরও তীব্র হবে। অন্যদিকে গ্রেফতারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান খান। হেফাজতে থাকাকালীন অত্যাচারের অভিযোগ করেছেন তিনি। আদালতের ইমরানের দাবি, ২৪ ঘন্টা বাথরুমে পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি খুন করা হতে পারে বলেও আদালতের কাছে শঙ্কা প্রকাশ করেছেন পাক প্রাক্তন প্রধানমন্ত্রী। আর এহেন অভিযোগ ঘিরে সরগরম পাকিস্তানের রাজনীতি।

pakistan

বিক্ষোভের আঁচ পড়তে পারে বিদেশের মাটিতেও। লন্ডনে নওয়াজ শরিফের বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। এমনটাই এক সরকারি আধিকারিক জানিয়েছেন।

নজর রাখছে ভারতীয় সেনাও। এমনকি হাই-অ্যালার্ট জারি করা হয়েছে ভারত-পাক সীমান্তে। উল্লেখ্য, পাক হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার বিকেলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়। জামিন সংক্রান্ত মামলায় আদালতে আসলে পাক রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে। আর এরপর থেকেই দেশজুড়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+