বন্যাবিধ্বস্ত ইউরোপে উদ্ধারকাজে চালাচ্ছে সেনা, এখনও নিখোঁজ বহু, আরও বাড়তে পারে মৃত্যু
বন্যাবিধ্বস্ত ইউরোপে উদ্ধারকাজে চালাচ্ছে সেনা, এখনও নিখোঁজ বহু, আরও বাড়তে পারে মৃত্যু
বিধ্বস্ত ইউরোপে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সর্বগ্রাসী বন্যা কেড়েছে ১৫০ বেশি মানুষের প্রাণ। কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি। উদ্ধারকারীরা জানিয়েছেন এখনও বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ইউরোপের বন্যায় সেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জার্মানি এবং বেলজিয়ামে একাধিক মানুষের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্যার কারণে অনেক জায়গাতেই পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা।
Recommended Video

বিধ্বংসী বন্যা ইউরোপে
গোটা ইউরোপ জুড়ে বিধ্বংসী বন্যার দাপট। লন্ডভন্ড হয়ে গিয়েছে ইউরোপের একাধিক দেশ। জার্মানি, বেলজিয়ামের একাধিক জায়গায় বন্যার জলের তোড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ডুবে গিয়েছে গ্রামের পর গ্রাম শহরের পর শহর। বাড়ি, ঘর, রাস্তা-ঘাট সব প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায়। নিমেষে জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছে সবকিছু।

ভয়ঙ্কর পরিস্থিতি জার্মানিতে
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানি। উদ্ধারকাজ শুরু হয়েছে একাধিক জায়গায়। ইউরোপে এখনও পর্যন্ত ১৫০ বেশি মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। সেই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।কারণ উদ্ধারকারীরা জানাচ্ছেন তাঁরা এখনও বহু মানুষের খোঁজ পাচ্ছেন না। অর্থাৎ অনেক মানুষ এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁরা যে বেঁচে রয়েছেন একথা জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ যেসব জায়গার মানুষ নিখোঁজ হয়েছেন, সেখানকার বন্যা পরিস্থিতি ভয়াবহ। অনেক জায়গাতেই উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেনি। জার্মানিতে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০০ছাড়িয়ে গিয়েছে।

প্রচুর ক্ষয়ক্ষতি
এই ভয়াবহ বন্যায় বিপুল ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। রাস্তাঘাট ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। প্রচুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে।দোকান বাজার, গাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রায় ১ লক্ষের বেশি মানুষ এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সূত্রের খবর ১৩০০ মানুষের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বিভিন্ন এলাকায়। রাস্তাঘাট যান চলাচল করার মত অবস্থায় নেই। একাধিক ব্রিজ ভেঙে গিয়েছে।

প্রবল বর্ষণের সতর্কতা জারি
একদিকে যখন বন্যা গ্রাস করছে জার্মানি, বেলজিয়াম সহ একাধিক জায়গাকে। অন্যদিকে সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ সহ একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইউরোপের একাধিক দেশের প্রধানরা।












Click it and Unblock the Notifications