Russia: ভয়াবহ জঙ্গি হামলা রাশিয়ায়, একের পর এক বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
Russia: ভয়াবহ জঙ্গি (Terror Attack) হামলা রাশিয়ায়! রাজধানী মস্কোর খুব কাছেই একটি সিনেমা হলে এই হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন বলেও দাবি।
আর সেই সংখ্যা প্রায় ৩৫ এর কাছাকাছি বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভিরতি করা হয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে রুশ প্রশাসনের (Russia) তরফে কিছু জানা যায়নি। তবে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পরেই রাশিয়া জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনীকে।

স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, তিনজন বন্দুকবাজ নজর এড়িয়ে ঢুকে পড়ে শপিং মলে। সোজা চলে যান মলের সিনেমা হলে। সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে বলে দাবি। এমনকি একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ইতিমধ্যে ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যেখানে মলের মধ্যে থেকে বহু মানুষকে আতঙ্কে ছুটে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কালো ধোঁয়া মল থেকে বের হতেও দেখা যাচ্ছে। এমনকি মলের একটি অংশে আগুন লেগে গিয়েছে বলেও দাবি করছে রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম। গ্রেনেড কিংবা বোমা ছোঁড়ার ফলে এহেন অগ্নিকান্ডের ঘটনা বলেও দাবি করা হয়েছে।
রুশ প্রশাসনের তরফে দাবি, জঙ্গিরা সেনার পোশাকে এসেছিল। স্থানীয় কনসার্ট হলে তারা এলোপাথাড়ি গুলি এবং বোমা ছোঁড়ে বলেও দাবি করা হয়েছে। যদিও এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications