গৃহবন্দি জিনপিং! সেনা অভ্যুত্থানের আশঙ্কায় চিনে বাতিল শতাধিক উড়ান

গৃহবন্দি জিনপিং!

জিনপিংয়ের গৃহবন্দি থাকার খবরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে চিনে। গণহারে উড়ান বাতিল করা হচ্ছে। কমিউনিস্ট দেশ হলেও আজীবন চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন শি জিনপিং। শোনা যাচ্ছে সেই জিনপিংকে গৃহবন্দি করা হয়েছে। চিনে সেনা অভ্যুত্থানের খবরে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। গণ হারে উড়ান বাতিল হয়েছে বেজিংয়ে।

গৃহবন্দি জিনপিং

গৃহবন্দি জিনপিং

চিনের দোর্দণ্ড প্রতাপ প্রেসিডেন্ট শি জিনপিং গৃহবন্দি। এমনই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চিন কমিউনিস্ট দেশ হলেও আজীবন জিনপিংকে প্রেসিডেন্ট পদে বসানো হয়েছিল। তারপর থেকেই আগ্রাসী হয়ে উঠেছিলেন জিনপিং। গতকাল অর্থাৎ শনিবার থেকেই উত্তাল হয়ে উঠেছে বেজিং। শোনা যাচ্ছে চিনা ফৌজ বা পিপলস লিবারেশন আর্মি জিনপিংকে গৃহবন্দি করে রেখেছে। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই খবর। উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ।

সত্যিই কি গৃহবন্দি জিনপিং

সত্যিই কি গৃহবন্দি জিনপিং

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর কতা সত্যি তা িনয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি নিশ্চয়তা মেলেনি। এই নিয়ে রীতিমত তোলপাড় চলছে গোটা বিশ্বে। চিনের সমাজকর্মী জেনিফার জেং সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান। তিনি টুইটে চিেন সেনা অভ্যুত্থানের কথা লিখেছিলেন। টুইটি তিনি িলখেছিেলন বেজিংয়ের রাস্তায় ৮০ কিলোমিটার দীর্ঘ সেনার কনভয় দেখা গিয়েছে। জিনপিংকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সরকারের তিন উচ্চপদস্থ আধিকারীককে চিনা ফৌজ হত্যা করেছে বলেও টুইটে লিখেছিলেন তিনি।

বািতল একের পর এক উড়ান

বািতল একের পর এক উড়ান

জিনপিংয়ের গৃহবন্দি রাখার খবরে শোরগোল পড়ে গিয়েছে বেজিংয়ে। শয়ে শয়ে উড়ান বাতিল করা হচ্ছে।
২১ সেপ্টেম্বর রাত ১০টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত ৯,৫৮৩টি উড়ান বাতিল হয়েছে বেজিংয়ে। শুধু বেজিং নয় চিনের বিভিন্ন জায়গায় সেই দিন থেকে একের পর এক উড়ান বাতিল করা হয়েছে। প্রায় ৫৬ শতাংশ উড়ান বাতিল করা হয়েছে। এই নিয়ে গোটা দেশ তোলপাড়া। যদিও চিনে সেনা অভ্যুত্থানের েতমন কোনও খবরের িনশ্চিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

কোথায় জিনপিং

কোথায় জিনপিং

২১ সেপ্টেম্বররের আগে এসইও সামিটে প্রথম দেখা গিয়েছিল জিনপিংকে। সেই সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদীর বৈঠক হয়েছিল। তবে জিনপিংয়ের সঙ্গে কোনও বৈঠক হয়নি। জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছিল। তারপর আর জিনপিংয়ের কোনও খবর পাওয়া যায়নি। সম্প্রতি লাদাখ নিয়ে আগ্রাসী হয়ে উঠেছিলেন জিনপিং। এই নিয়ে ভারতের সঙ্গে চরম বিবাদ তৈরি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+