আমেরিকায় হেট ক্রাইম! শপিংমলে বন্দুকবাজ হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুমিছিল
বন্দুকবাজের হামলায় আমেরিকায় টেক্কাসের শপিং মলে মৃত্যু হল বহু মানুষের। আতঙ্কে পালাতে গিয়েও অবেকে পদপিষ্ট হন বলে খবর মিলেছে।
বন্দুকবাজের হামলায় আমেরিকায় টেক্কাসের শপিং মলে মৃত্যু হল বহু মানুষের। আতঙ্কে পালাতে গিয়েও অবেকে পদপিষ্ট হন বলে খবর মিলেছে। শনিবার এল প্যাসোর ওয়ালমার্টের একটি স্টোরে ভয়াবহ এই বন্দুকবাজ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিক্স টিম ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে।

বন্দুকবাজ হামলার সময় আতঙ্কে হুড়মুড়িয়ে পালাতে যায় শপিংমলে উপস্থিত সবাই। তখনই বহু মানুষের মৃত্যু ঘটেছে। সংখ্যাটা ইতিমধ্যেই ২০ ছাড়িয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ এথনও দায় স্বীকার করেনি। এর পিছনে কোনও জঙ্গি ক্রিয়াকলাপ লুকিয়ে রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
Texas Governor Greg Abbott and El Paso police say 20 people have been killed and 26 others wounded in a shooting at an El Paso shopping center. Investigating authorities say "hate crime among the possibilities": Associated Press https://t.co/Yn2nLNDk0y
— ANI (@ANI) August 4, 2019
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং এল পাসো পুলিশ জানিয়েছে, এল পাসোর শপিংমলে শ্যুটিংয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ২৬ জন আহত হয়েছেন। তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি ঘৃণ্য অপরাধ। আমেরিকায় হেট ক্রাইম হিসেবে গণ্য হচ্ছে এই বন্দুকবাজ হামলা।












Click it and Unblock the Notifications