জাতিসংঘের বিকল্প ভাবনা? ট্রাম্পের 'বোর্ড অব পিস'-এর প্রথম বৈঠকে বহু দেশের যোগদান, পর্যবেক্ষক হিসেবে ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর উদ্যোগে গঠিত 'বোর্ড অব পিস'-এর প্রথম বৈঠক বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। সেখানে পূর্ণ সদস্য না হলেও পর্যবেক্ষক দেশ হিসেবে ভারত উপস্থিত ছিল। ভারতের পক্ষ থেকে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নামগ্যা সি খাম্পা (Namgya C Khampa) বৈঠকে যোগ দিয়েছিলেন।

এই বোর্ডের সূচনা হয় জানুয়ারিতে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum)-এর মঞ্চে। শুরুর দিকে গাজায় ইজরায়েল (Israel) এবং হামাস (Hamas) সংঘাতের যুদ্ধবিরতি তদারকির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেইসঙ্গে পুনর্গঠন এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো গঠনে সহায়তার কথাও বলা হয়। ট্রাম্প দাবি করেন যে, এই সংস্থা জাতিসংঘের বিকল্প হিসেবেও কাজ করতে পারে এবং বহু দেশ এর জন্য অনেক আগ্রহ দেখিয়েছে।
সম্প্রতি ওয়াশিংটনের ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস (United States Institute of Peace)-এ হওয়া বৈঠকে প্রায় ৫০টি দেশ অংশ নেয়। এর মধ্যে আবার ২৭টি দেশ ইতিমধ্যেই বোর্ডে যোগ দিয়েছে। যোগ দেওয়া সদস্যদের তালিকায় রয়েছে ইজরায়েল, পাকিস্তান, সৌদি আরব, কাতার, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি সহ আরও একাধিক দেশ। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে পর্যবেক্ষক হিসেবেই যোগ দেয়।
যদিও ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পররাষ্ট্র মন্ত্রক আগেই জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ খতিয়ে দেখা হচ্ছে। দাভোস (Davos)-এ উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অংশ নেয়নি।
এদিকে ট্রাম্প জানিয়েছেন যে, এই বোর্ডে তিনি রাশিয়া এবং চিনকেও যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর কথায়, আরও অনেক দেশ যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications