ফিদেলের দেশে দীর্ঘ চার দশক পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
ফিদেলের দেশে দীর্ঘ চার দশক পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
প্রায় ৪৩ বছর পর প্রধানমন্ত্রী নির্বাচন হল কিউবায়। চলতি বছরের শেষ সংসদ অধিবেশনে ৫৯৪ জন ডেপুটির অনুমোদনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রায় চার দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ম্যানুয়াল মারেরো ক্রুজ।

১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতায় আসেন, এরপর তাঁর উত্তরসূরি হিসেবে ২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্টের নির্বাচিত হন ফিদেলের ভাই রেউল কাস্ত্রো। ১৯৭৬ সালে ফিদেল কাস্ত্রো 'প্রধানমন্ত্রী’ পদটি বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছরে গত এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন সংবিধান অনুযায়ী ৫ বছর মেয়াদী প্রধানমন্ত্রীর পদটি পুনরায় চালু করা হয়।
৫৬ বছর বয়সী ম্যানুয়াল মারেরো প্রায় ১৬ বছর কিউবার পর্যটন মন্ত্রী হিসেবে কাজ করেছেন।২০০৪ সালে কাস্ত্রো তাকে পর্যটন-মন্ত্রী হিসেবে নিয়োগ করেন। এবার আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। কিউবার নতুন প্রেসিডেন্ট দিয়ার ক্যানেল বলেন, " 'মারেরো কঠোর পরিশ্রমী ও সত্। দীর্ঘ ১৬ বছর তিনি সফলভাবে পর্যটন-মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তাকে পেয়েও আমরা আশাবাদী"।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications