'মন্দির ওহি বানায়েঙ্গে ' স্লোগানে তোলপাড় 'হাউডি মোদী'র আসর! স্টেডিয়ামের উন্মাদনার ভিডিও ট্রেন্ডে
এ যেন পুরো ক্রিকেট ম্যাচ ঘিরে স্টেডিয়ামের বাইরের উন্মাদনা। হিউস্টনে নরেন্দ্র মোদীর সভা ' হাউডি মোদী' নিয়ে ছিল চরম উন্মাদনা।
এ যেন পুরো ক্রিকেট ম্যাচ ঘিরে স্টেডিয়ামের বাইরের উন্মাদনা। হিউস্টনে নরেন্দ্র মোদীর সভা ' হাউডি মোদী' নিয়ে ছিল চরম উন্মাদনা। সভার শুরু থেকেই সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন রকমের পোস্টার হাতে ,আর স্লোগান মুখে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ব্যক্তিরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবরের ভিডিওর একটি অংশ এদিন টুইটারে ট্রেন্ডে আসতে থাকে। যেখানে দেখা যায়, মোদীর সভার শুরু হওয়ার আগে বিভিন্ন স্লোগানে ফেটে পড়ছেন উপস্থিত প্রবাসী ভারতীয়রা। সেই সমস্ত স্লোগানের সমস্তটাই মোদীকে কুর্ণিশ জানিয়ে চড়া সুর তোলা হচ্ছে। তারই মধ্যে একটি স্লোগান ছিল 'মন্দিবর ওহি বনায়েঙ্গে, রাম লালা হাম আয়েঙ্গে' । এছাড়াও 'মোদী মোদী ' রবে ফেটে পড়ে হিউস্টনের এনআরজি স্টেডিয়াম।
एनआरजी स्टेडियम में लोगों ने 'जय श्रीराम' और 'मोदी-मोदी' के नारे लगाए #NaMosteAmerica #ModiInHouston #HowdyModi
— आज तक (@aajtak) September 22, 2019
देखिए @nishantchat के साथ #Houston से लाइव: https://t.co/fOz5QPkk43 pic.twitter.com/UPi57VPnZk
প্রসঙ্গত,২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন 'হাউডি মোদী'র আসরে। আর সেই অনুষ্ঠানেই রীতিমতো ঝড় তোলেন মোদী। মঞ্চে যখন তিনি ভাষণ দিচ্ছেন, তখন গোটা স্টেডিয়াম 'মোদী মোদী' স্লোগানে ফেটে পড়েছে। আর এমনই এক আয়োজনে 'মন্দির ওহি বনায়েঙ্গে' স্লোগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক হয়ে গিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications