Bangladesh: ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু! প্রাচীন কালীমন্দিরে হামলা, ভাঙচুর চলল মূর্তিতেও

Mandir Attack in Bangladesh: বাংলাদেশের মাটিতে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশের কালী মন্দিরে হামলা। গুড়িয়ে দেওয়া হল মা কালীর মূর্তিও। শুধু তাই নয়, এলাকায় বসবাসকারী সংখ্যালঘুদের উপরেও হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের পরিবেশ। যদিও এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।

ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের পাবনা সদরে অবস্থিত ওই কালীমন্দির। এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজন ওই মন্দিরে ভিড় জমান। পুজো পার্বণের দিনগুলিতে আরও মানুষের ভিড় হয়। এলাকার মানুষজনের অভিযোগ, সকালে উঠে দেখা যায় মন্দিরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে (Mandir Attack in Bangladesh) ।

Mandir Attack in Bangladesh

এমনকী দীর্ঘ পুরানো মা কালীর মূর্তিও ছাড়া হয়নি। তাতেও ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, ওই এলাকায় বহু হিন্দু সম্প্রদায়েরর মানুষে বসবাস। সেখানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষ।

তাঁদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠন 'হেফাজত-ই-ইসলাম' জড়িত বলে দাবি। ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কিন্তু এরপরেও আতঙ্ক কাটছে না স্থানীয় মানুষজন।

বলে রাখা প্রয়োজন, বাং;লাদেশের বুকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাতারাতি বদলে গিয়েছে সে দেশের রাজনীতি। ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদীরা। একের পর এক জায়গায় সে দেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। ভেঙে দেওয়া হিন্দু দেবদেবীর একাধিক মূর্তি।

শুধু তাই নয়, ইসকনকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। প্রায় কয়েকমাস কেটে গিয়েছে বাংলাদেশের জেলে বন্দি ইসকনের সন্নাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। এই ইস্যুতে একাধিকবার বাংলাদেশের অন্তবর্তী সরকারকে বার্তা দিয়েছে ভারত। কিন্তু নিজেদের বদলায়নি মহম্মদ ইউনূস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+