ফের সন্ত্রাসে বিদ্ধ জার্মানি, ধর্মীয় স্লোগান তুলে পথচারীদের উপর এলোপাথারি ছুরি, মৃত ৩
ফের সন্ত্রাসে বিদ্ধ জার্মানি, ধর্মীয় স্লোগান তুলে পথচারীদের উপর এলোপাথারি ছুরি, মৃত ৩
ফের সন্ত্রাসে বিদ্ধ জার্মানি। আল্লাহু আকবর বলে ছুরি নিয়ে নির্বিচারে হামলা চালাল আততায়ী। জার্মানির উজবুর্গ শহরে ঘটেছে এই ভয়ঙ্কর হামলা। সোমালি নামে এক ব্যক্তি হঠাৎই ধর্মিয় স্লোগান তুলে ঝাঁপিয়ে পড়েন পথচারীদের উপর। তাঁর এলোপাথারি ছুরিতে মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন ৬ জন। ঘটনা এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জার্মানিতে ছুরি নিয়ে হামলা
ফের সন্ত্রাসের শিকার জার্মানি। বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে হঠাৎই এক ব্যক্তি রাস্তায় ছুরি নিয়ে হামলা চালায়। অতর্কিতে ছুরি নিয়ে হামলায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। আততায়ীর এলোপাথারি ছুরিতে মারা গিয়েছেন ৩ জন। ৬ জন গুরুতর আহত। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন হঠাৎই রাস্তার মধ্যে আল্লাহু আকবর স্লোগান তুলে ছুরি নিয়ে ধাওয়া করে এক ব্যক্তি। তিন জনকে কুপিয়ে হত্যা করে সে।

গ্রফতার আততায়ী
পুলিশ আততায়ীর পােয় গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোমালিয়ার নাগরিক ওই ব্যক্তি। ২০১৫ সাল থেকে সে উজবুর্গ শহরে বসবাস করছে। লোন উলফ নামে কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই ব্যক্তি যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের বয়স ২৪ বছর বলে জানতে পেরেছে পুলিশ।

লোন উলফ কী
লোন উলফ হামলার ঘটনা একাধিকবার দেখা গিয়েছে ইউরোপে। জঙ্গি সংগঠনগুলি বিভিন্ন ভিডিএও-র মাধ্যমে কোনও এক ব্যক্তিকে একাকী হামলার জন্য প্ররোচিত করে। তাঁদেরই বলা হয় লোন উলফ বা একাকী শিকারী। ইউরোপে এই ধরনের কর্মকাণ্ডের ঘটনা বাড়ছে বলে জানা গিয়েছে। কারা এই কাজ করবে সেটা আগে থেকে আঁচ পাওয়া খুব কঠিন। কারণ কোনও একজন ব্যক্তিই এই হামলার সঙ্গে যুক্ত থাকেন।

আশঙ্কা জনক অনেকেই
ছুরি নিয়ে হামলার ঘটনায় আহত ৬ জনের মধ্যে অনেক জনেরই অবস্থা আশঙ্কাজনক।তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় উজবুর্গ শহরে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। যদি পুলিশ এই নিয়ে নাগরিকদের সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি।












Click it and Unblock the Notifications