Donald Trump: আবারও ট্রাম্পকে হত্যার চেষ্টা! রিপাবলিকান কনভেনশন সেন্টারের বাইরে আটক বন্দুকধারী

ফের নিশানায় ট্রাম্প। তবে এবার আগেই আটক হয়ে গিয়েছে বন্দুকধারী। রিপাবলিকান কনভেনশন সেন্টারের বাইরে থেকে গ্রেফতার মুখোশ পরা এক ব্যক্তি। তার হাতে একে ৪৭ রাইফেল ছিল বলে জানা গিয়েছে। ট্রাম্পের উপরে গুলি চালানোর ঘটনার একদিন পরেই ফের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ধৃত ব্যক্তি স্কি মাস্ক পরে ছিল বলে জানা গিয়েছে। তার বয়স ২১ বছর। অর আগে ট্রাম্পের উপরে যে গুলি চালিয়েছিল তার বয়স ছিল ২০ বছর। থমাস নিজেও রিপাবলিকান সমর্থক ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর নিরাপত্তারক্ষীরা সেই যুবককে একটি ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে রিপাবলিকান কনভেনশন সেন্টারের বাইরে ঘোরাফেরা করতে দেখেছিল।

Donald Trump

তারপরেই তাকে আটক করে। এবং ব্যাগ থেকে একটি একে-৪৭ বন্দুক উদ্ধার করা হয়। তাতে গুলি ভরা ছিল। কেন সে সেখানে ঘোরাফেরা করছিল সেটা স্পষ্ট নয় এখনও। তাকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। এর আগে থমাস ক্রুক নামে যে যুবক ট্রাম্পের উপরে গুলি চালিয়েছিল তার বয়স ২০ বছর ছিল এবং সে পেনসিলভেনিয়ারই বাসিন্দা ছিল।

গতকাল রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর ডেপুটি অর্থাৎ রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন জেডি ভ্যান্স। ট্রাম্পের কট্টর সমালোচক ভ্যান্স। কিন্তু সম্প্রতি একাধিক ক্ষেত্রে ট্রাম্পের পাশে দাঁড়িতে দেখা গিয়েছিল তাঁকে। হাশ মানি মামলাতেও ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন এই রিপাবলিকান নেতা। গতকাল ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি।

যদিও ট্রাম্প আগে থেকেই প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে একের পর এক মামলায় তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। যদিও সঙ্গে সঙ্গে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। কিন্তু আনুষ্ঠানিক অনুমোদন তিনি পাচ্ছিলেন না। গতকাল অবশেষে ট্রাম্পকে অনুমোদন দেওয়া হয়।

এদিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হচ্ছে খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ইরান ট্রাম্পকে হত্যার ছক কষছে। তারপরেই মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তা দ্বিগুণ করে দিয়েছে। গত ১৩ জুলাই ট্রাম্পের উপরে এক প্রকার প্রাণঘাতী হামলা হয়েছে। পেনসিনভেনিয়ার সভায় একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে গুলি। রক্তাক্ত অবস্থাতেই ফাইট ফাইট বলে চিৎকার করেছেন ট্রাম্প। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যদিও ইরান এইরকম কোনও পরিকল্পনার কথা অস্বীকার করেছে। কিন্তু জেনারেল সোলেমেনিকে যেভাবে আমেরিকা হত্যা করেছিল তার প্রতিশোধ নিতেই ট্রাম্পকে হত্যা করা হবে বলে জানতে পেরেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। জেনারেল সোলেমনিকে হত্যার জন্য সেদেশের আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। যদিও আইনি পথেই ট্রাম্পকে শাস্তি দেওয়ার কথা বলেছে ইরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+