নাকের কাছে টাকা ধরতেই কোমা থেকে জেগে উঠলেন রোগী!
ওয়ানইন্ডিয়া বেঙ্গলি ডেস্ক, ১৩ জানুয়ারি : একবছর কেটে গিয়েছে হাসপাতালের বিছানায় কোমায় আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছেন বছর তিরিশের জিয়াও লি। কিন্তু যেভাবে জেগে উঠলেন লি তা তো অকল্পনীয়।
ইন্টারনেট ক্যাফেতে ব্যবসার নানা পন্থা ও ধারণা নিয়ে বিনা ঘুমে প্রায় এক সপ্তাহ গবেষণা করছিলেন লি। এরপরেই ২০১৩ সালের আগস্ট মাসে কোমায় চলে যান তিনি। চীনের শেনঝেনের একটি হাসপাতালে এক বছরের বেশি সময় ধরে কোমায় রয়েছেন লি।

হাসপাতালের এক নার্স লি-এর পরিবারের কাছ থেকে টাকার প্রতি অগাধ ভালবাসার গল্প শুনে শেষ চেষ্টা করে দেখার জন্য কয়েকটি ব্যাঙ্ক নোট কোমায় আচ্ছন্ন লি এর নাকের কাছে ধরেন। আর ধরতেই চমৎকার। এক বছরের তন্দ্রা থেকে মুহূর্তে জেগে ওঠেন লি।
হাসপাতালের ডাক্তার লিউ তাং জানিয়েছেন, "আমরা লি-এর পরিবারকে জিজ্ঞাসা করি নির্দিষ্ট কোন জিনিসের পিছনে প্রায় পাগল ছিল লি? লি-এর একমাত্র ভালবাসা যে টাকার প্রতি ছিল তা নিয়ে কোনও দোটানা ছিল না পরিবারের মধ্যেও।"
ডাঃ তাং-এর কথায়, "আমরা যখন বিষয়টা শুনলাম, তখন নেহাতই পরীক্ষাবশত একটা নতুন কড়কড়ে ১০০ ইউয়ানের একটি নোট লি-এ নাকের কাছে ধরা হয়, আর তাতেই সাফল্য। লি-এর হাতে আঙুল নড়ে ওঠে। যেন ইউয়ানটা নেওয়ার চেষ্টা করছিল লি। এরপর চোখের পাতাও কাঁপতে শুরু করে তার।"
তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না লিকে। এখনও পুরোপুরি সুস্থ হতে বেশ অনেকটা সময় লাগবে লি-র। খুব ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে লি-র। তবে চিকিৎসকরা আশাবাদী, এভাবেই চিকিৎসায় সাড়া দিয়ে লি-এর পক্ষে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়াটা অসম্ভব নয়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications