পকেটে রাখা iPhone 6 ফেটে বিপত্তি, গুরুতর আঘাত নিয়ে যেতে হল হাসপাতালে
সিডনি, ৩ আগস্ট : এভাবে হাসপাতালে যেতে স্বপ্নেও হয়তো ভাবেননি অস্ট্রেলিয়ার গ্যারেথ ক্লিয়ার। প্যান্টের পিছনের পকেটে সাধের iPhone 6 ফোনটি রেখে মাউন্টেন বাইকিংয়ে গিয়েছিলেন। আর তাতেই বিপত্তি। পকেটে থাকা দামি ফোনটি ফেটে পায়ের পিছনের দিকের একটা অংশ জ্বলে গিয়েছে। গুরুতর আঘাত নিয়ে আপাতত হাসপাতালে ভর্তি গ্যারেথ।
৩৬ বছরের গ্যারেথ অস্ট্রেলিয়ার বন্ডির বাসিন্দা। রবিবার নিউ সাউথ ওয়েলেসের ম্যানলি বাঁধের কাছে বাইকিংয়ের জন্য গিয়েছিলেন গ্যারেথ। বাইকিংয়ের সময় বাইক থেকে পড়ে যান গ্যারেথ। iPhone 6 এর উপর শরীরের পুরো ভারটা আছড়ে পড়লে ফোনটির বিস্ফোরণ হয়।

মাত্র ৬ মাস আগেই ফোনটা কিনেছিলেন গ্যারেথ। পড়ে যেতেই পায়ের পিছনের দিকে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন গ্যারেথ, সঙ্গে দেখতে পান ধোঁয়া। ফোনটি ততক্ষণে গলে গিলে প্যান্টের কাপড় ভেদ করে ডান পায়ের উপরের অংশের চামড়ার দুটি পরত জ্বালিয়ে দিয়েছে।
আঘাতটি এতই গভীর ছিল যে গ্যারেথের পায়ে প্লাস্টির সার্জারি করতে হয়েছে।
গ্যারেথের কথায়, ১০ লক্ষ মানুষদের মধ্যে ১ জনের ক্ষেত্রে এই ধরণের দুর্ঘটনার ঘটে। আসলে আমার পড়ে যাওয়াতে ফোনটার ব্যাটারির লিথিয়াম ভরা অংশে ধাক্কা লাগে যার ফলে ফোনটা ফেটে যায়।
বিস্ফোরণের ফোনটার পিছনের দিকটা দেখে মনে হচ্ছে যেন রাসায়নিক বিস্ফোরণ ঘটেছে। কিন্তু ফোনের উপরের দিকের অংশটা অক্ষত রয়েছে।
বিশেষজ্ঞদের কথায়, মোবাইল ফোনের ব্যাটারির লিথিয়াম অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ধাক্কা লেগে বিস্ফোরণটা অতিরিক্ত গরম হওয়া এবং মোবাইল ফোনের ত্রুটিপূর্ণ ডিজাইনের একত্রিত ফল।
তবে অ্যাপেল সংস্থার তরফে বলা হয়েছে, পুরো ঘটনাটির অন্তর্তদন্ত করবে সংস্থা।












Click it and Unblock the Notifications