প্রথম ডেট-এই হার্ট অ্যাটাক প্রেমিকের! প্রেমিকার এক চুম্বনেই বাঁচল প্রাণ

রূপকথার স্নো হোয়াইটকে চুম্বনের আবেশে মৃত্যুশয্যা থেকে বাঁচিয়ে ছিলেন এক রাজকুমার। এই কাহিনিও খানিকটা সেরকমই। শুধু চরিত্ররা একটু আলাদা।

রূপকথার স্নো হোয়াইটকে চুম্বনের আবেশে মৃত্যুশয্যা থেকে বাঁচিয়ে ছিলেন এক রাজকুমার। এই কাহিনিও খানিকটা সেরকমই। শুধু চরিত্ররা একটু আলাদা।

প্রথম ডেট-এই হার্ট অ্যাটাক প্রেমিকের! প্রেমিকার এক চুম্বনেই বাঁচল প্রাণ

প্রথম ডেট-এ গিয়ে অনেক প্রেমিক প্রেমিকাই ঘনিষ্ঠ হতে পছন্দ করেন। সেই ঘনিষ্ঠতায় এসে যেতেই পারে আবেশের চুম্বন। তবে ক্যালিফোর্নিয়ার ম্যাক্স মন্টোগমারির সঙ্গে অ্যান্ডি ট্রেনরের প্রথম ডেট-এর চুম্বন একটু অন্যভাবে হল! যে চুম্বন প্রাণে বাঁচিয়ে দেয় ম্যাক্সকে।

প্রথম ডেট-এই হার্ট অ্যাটাক প্রেমিকের! প্রেমিকার এক চুম্বনেই বাঁচল প্রাণ

৫৬ বছরের ম্যাক্সের সঙ্গে প্রথম ডেট-এ গিয়েছিলেন ৪৫ বছরের অ্যান্ডি। দু'জনে প্রথম ডেট-এ গিয়েছিলেন একটি বিচে। বিচের নিরালায় প্রেম যখন আরও আবেশে ঘনীভূত হচ্ছে, সেই সময় ঘটে যায় কেলেঙ্কারি! হঠাৎই হার্ট অ্যাটাক-এ আক্রান্ত হন ম্যাক্স। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন পেশায় চিকিৎসক অ্যান্ডি। ম্যাক্সকে চুম্বনে জড়িয়ে ধরেন অ্যান্ডি। অচৈতন্য ম্যাক্স হঠাৎই জেগে ওঠেন। ত়ড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্পন্ন করা হয় ম্যাক্সের বাইপাস সার্জারি। আর ফের একবার জীবন ফিরে পান ম্যাক্স।

স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির অ্যানাস্থেশিয়ার চিকিৎসক অ্য়ান্ডি। ফলে ম্যাক্সের অসুস্থতার সময় তাঁর এক মিনিটও বুঝতে সময় লাগেনি , সেই পরিস্থিতিতে কী করনীয়। অ্যান্ডির বুদ্ধির জোর নাকি প্রেমের আন্তরিকতা, কে এদিন জিতেছে , তা জানা নেই। তবে এই অসামান্য ঘটনা চোখ খুলে দিয়েছে অনেকরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+