খদ্দের চেয়েও পাননি ন্যাপকিন, মামলা ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে

ম্যাকডোনাল্ডস
লস এঞ্জেলস, ১ মার্চ: একটা ন্যাপকিনের 'দাম' ১৫ লক্ষ ডলার!

শুধু একটি অতিরিক্ত ন্যাপকিন চেয়েছিলেন। দেয়নি ম্যাকডোনাল্ড। এই কারণে 'অভব্য' ম্যাকডোনাল্ডকে আদালতে টেনে নিয়ে গেলেন ওয়েবস্টার লুকাস। মামলা ঠুকে বললেন, অপমানের জবাব চান। দিতে হবে ১৫ লক্ষ ডলার ক্ষতিপূরণ।

ব্যাপারটা কী?

সেটা ছিল জানুয়ারির ২৯ তারিখ। ক্যালিফোর্নিয়ার প্যাকোইমাতে ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে খেতে গিয়েছিলেন ওই কৃষ্ণাঙ্গ ভদ্রলোক। বার্গারের অর্ডার দেন। একটু পরে পরিবেশিত হয় বার্গার। সঙ্গে তিনি পান একটি ন্যাপকিন। কিন্তু তিনি পরে আরও একটা ন্যাপকিন চান। দেওয়া হয়নি বলে অভিযোগ। ক্ষুব্ধ লুকাস অভিযোগ জানান ম্যানেজারের কাছে। কিন্তু শ্বেতাঙ্গ ম্যানেজার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। কথায় কথায় তাঁকে 'ইউ পিপল' বলে সম্বোধন করতে থাকেন। অপমানে লাল হয়ে বেরিয়ে আসেন ওই ভদ্রলোক। এর পর আইনজীবীর সঙ্গে কথা বলে মামলা করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে ম্যাকডোনাল্ড এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেতা সুরক্ষার বিষয়টি খুব কড়া। ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে মোটা অর্থ ক্ষতিপূরণ দিতে হয়েছে, এমন নজির আছে। এখানেও সেই দুর্ব্যবহারের বিষয়টি জড়িয়ে রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, বিচারের রায় ওয়েবস্টার লুকাসের পক্ষে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+