'সহানুভূতিহীন' স্ত্রীকে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিলেন ক্ষুব্ধ স্বামী

লন্ডন, ১৪ সেপ্টেম্বর : স্ত্রী সহানুভূতিশীল নয় তাই নিজের স্ত্রীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এক ব্যক্তি। সিদ্ধান্ত নেওয়াই নয় তা কার্যকরি করতে রীতিমতো একটি অনলাইন সংস্থায় বিজ্ঞাপনও দিয়েছেন। অবাক লাগলেও এই ঘটনা একেবারে সত্যি।

ওয়েকফিল্ডের বাসিন্দা সিমন ও কেন নামের ব্যক্তির দাবি তাঁর স্ত্রী 'সহানুভূতিশীল নয়' তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাই অনলাইন সংস্থায় স্ত্রীর ছবি সহ বিজ্ঞাপন দিয়ে জানান যে তাঁর স্ত্রীকে তিনি বিক্রি করতে চান।

'সহানুভূতিহীন' স্ত্রীকে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিলেন ক্ষুব্ধ স্বামী

'ব্যবহার করা স্ত্রী' বা 'Used Wife' শিরোনাম দিয়ে বিজ্ঞাপন দিয়ে তাতে সিমন লেখেন তাঁর স্ত্রী লিয়েন্ড্রাকে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু সিমন এই ধরনের সিদ্ধান্ত কেন নিলেন? সিমনের বলেন, "কাজ থেকে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরতাম কোনও সহানুভূতিই দেখাত না লিয়েন্ড্রা। তাই সেই সময়েই মনে মনে নিজের স্ত্রীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিই"।

বিজ্ঞাপনে স্ত্রীর শারীরিক সক্ষমতা, রান্নাবান্নায় পারদর্শিতা কথাও উল্লেখ করেছেন সিমন। বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার দু'দিনের মধ্যেই ৬৫ হাজার ৮৮০ পাউন্ড দামও উঠেছে। লিয়েন্ড্রা বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ার এক দিন পরেই জানতে পারেন। এই বিজ্ঞাপনের প্রকাশের পরে বেশ অসুবিধায় পরেন লিয়েন্ড্রা। অফিসেও বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার সমস্যা আরও বেড়েছে। স্বামীর এহেন আচরণে ক্ষুব্ধ লিয়েন্ড্রা জানান, সিমন কে সামনে পেলে তিনি তাকে খুন করে ফেলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+