নেপাল ভূমিকম্প : ৮০ ঘণ্টা আটকে থেকে, নিজের মূত্র পান করে জীবিত উদ্ধার এক যুবক

কাঠমাণ্ডু, ২৯ এপ্রিল : ৮০ ঘণ্টা ধ্বংসস্তুপের মাঝে আটকে ছিলেন। আশেপাশে পড়ে ছিল খান তিনেক লাশ। খাবার-পানীয় বলতে কিছুই পাননি। ফলে নিজের মূত্র নিজেকেই পান করতে হয়েছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য।

তিনি ঋষি খানাল, ২৮ বছরের যুবক নেপালে ভূমিকম্পে চাপা পড়ে তিনদিনের উপর কাটিয়েছেন। এরপর এদিন নেপাল ও ফরাসি উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় অবশেষে তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। এবং বেঁচে ফিরে তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে অসীম ধন্যবাদ জানিয়েছেন।

নেপাল ভূমিকম্প : ৮০ ঘণ্টা আটকে থেকে, নিজের মূত্র পান করে জীবিত উদ্ধার এক যুবক


জানা গিয়েছে, ঋষি সেদিন দুপুরের খাওয়া শেষ করে কাঠমাণ্ডুর একটি সাততলা হোটেলের তিনতলায় উঠছিলেন। হঠাৎই চারিদিকে প্রবল কম্পন অনুভূত হয়। তিনি কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে হোটেলটি। কংক্রিটের তলায় চাপা পড়ে যান তিনি। তারপর শুরু প্রাণটা ধরে রাখার লড়াই।

তিনি জানিয়েছেন, যেখানে তিনি চাপা পড়েছিলেন সেখান থেকে বাইরে কোনও শব্দ যাচ্ছিল না। তাও তিনি জোরে জোরে শব্দ করছিলেন। অবশেষে উদ্ধারকারী জওয়ানেরা তাঁর আওয়াজ শুনতে পান এবং দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টার পর ঋষিকে উদ্ধার করেন।

ঋষিকে চিকিৎসারত চিকিৎসক অখিলেশ শ্রেষ্ঠ জানিয়েছেন, শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরেই এযাত্রায় বেঁচে গিয়েছেন এই যুবক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+