মাঝ আকাশে তাণ্ডব চালানো যাত্রীকে সিটে বেঁধে নামিয়ে আনা হল মাটিতে

দুবাই থেকে নয়াদিল্লি আসার পথে এক যাত্রীকে সিটে বেঁধেই মাঝ আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হল। মঙ্গলবার ইন্ডিগোর ৬ই-০২৪ বিমানে এই ঘটনাটি ঘটেছে।

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : দুবাই থেকে নয়াদিল্লি আসার পথে এক যাত্রীকে সিটে বেঁধেই মাঝ আকাশ থেকে মাটিতে নামিয়ে আনা হল। মঙ্গলবার ইন্ডিগোর ৬ই-০২৪ বিমানে এই ঘটনাটি ঘটেছে। সহযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

কিন্তু কেন এভাবে সিটে বেঁধে নামিয়ে আনা হল এক যাত্রীকে? সূত্রের খবর, মাঝ আকাশে হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠেন ওই ব্যক্তি। দুবাই থেকে বিমান আকাশে উড়তেই চিৎকার করা, সহযাত্রীদের ধাক্কা দেওয়া ও বিমানে দৌড়াদৌড়ি শুরু করেন তিনি।

মাঝ আকাশে তাণ্ডব চালানো যাত্রীকে সিটে বেঁধে নামিয়ে আনা হল মাটিতে

পরে বিমান রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লিতে অবতরণ করতেই অভিযুক্ত ব্যক্তিকে সিআইএসএফের সাহায্য নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত যাত্রী নিরাপত্তা বিধি মানেননি বলে অভিযোগ পুলিশের। তবে কেন তিনি মাঝ আকাশে বিমানে উন্মাদের মতো আচরণ করেছেন তারও কোনও সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

তিনি মানসিকভাবে বিধ্বস্ত নাকি নেশার ঘোরে এই কাণ্ড ঘটিয়েছেন তাও অজানা রয়ে গিয়েছে। কারণ জানতে অভিযুক্ত বিমানযাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিমানে অভব্য আচরণ করার কারণেই সেই যাত্রীকে সিটে আটকে বেঁধে রাখা হয়েছিল যাতে বাকী যাত্রীরা সকলে সুস্থ ও নিরাপদে যাত্রা করতে পারেন। বিমানযাত্রার বিধি মেনেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা।

প্রসঙ্গত, ইন্ডিগো বিমানে এই ঘটনার আগের দিন এয়ার ইন্ডিয়ার এক বিমান সেবিকা মুসকাটের এক যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেন। তারপরই এই ঘটনা ঘটল ইন্ডিগোর বিমানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+