স্বামীর 'আদেশ' অমান্য, গর্দান গেল স্ত্রীর
বারবার বলা সত্ত্বেও চাকরি না ছাড়ায় স্ত্রীর মুণ্ডচ্ছেদ করল স্বামী, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে, ঘটনার পর পলাতক স্বামী
স্বামীর 'আদেশ' অমান্য করে চাকরি না ছাড়ায় গর্দান গেল স্ত্রীর। ঘটনাটি ঘটেছে লাহোরের মাঙ্গা মান্ডি এলাকায়। রবিবার নাসরিন নামে বছর সাঁইত্রিশের ওই মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী আফ্রাহিম।

তিন সন্তানের না নাসরিন রাইউইন্ড এলাকায় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। এই কাজ পছন্দ ছিল না তাঁর স্বামী আফ্রাহিমের। অনেক বারই নাসরিনকে চাকরি ছাড়তে বলেছিল আফ্রাহিম। কিন্তু সংসার চালানোর কথা চিন্তা করে চাকরি ছাড়েননি নাসরিন। রবিবার দুপুরে ঘুমন্ত অবস্থায় আফ্রাহিম ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। সেসময় বাড়িতে তাঁর ছেলে- মেয়েরা ছিল না।
রবিবার বিকেলে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুণ্ডহীন দেহ উদ্ধার করে। এই ঘটনার পর থেকে পলাতক নাসরিনের স্বামী। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications