সাকিব আল হাসানের স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী পুত্র

ঢাকা, ১৯ জুন : বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটাপ সাকিব আল হাসানের স্ত্রীকে যৌম হেনস্থা করার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠিত এক শিল্পপতির ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে এও জানানো হয়েছে যে, এই ঘটনায় একের বেশি ব্যক্তি জড়িত ছিল এবং বাকিদেক খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম রাহিদ রহমান। বয়স ২৩ বছর। বাংলাদেশেরই প্রতিষ্ঠিক ব্যবসায়ী বাজলুর রহমান। গত ১৫ জুন মীরপুরের ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ চলাকালীন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে রাহিদ যৌন আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। ১৬ জুন তারিখেই এই বিস্তারিত ঘটনা জানিয়ে মীরপুর থানায় অভিযোদ দায়ের করেন সাকিব।

বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে মীরপুর থানার পুলিশ

সাকিবের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় ওই সময় মাঠে থাকা কর্মীদের। উম্মে আহমেদ শিশিরকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পরেই অভিযুক্ত ব্যক্তির উদ্দেশ্যে তল্লানি অভিয়ান শুরু করে পুলিশ।

মীরপুর পুলিশের সাব ইন্সপেক্টর জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। পরে সেখান থেকেই গ্রেফতার করা হয় রাহিদকে। অন্যান্য অভিযুক্তদের এখনও ধরতে পারেনি পুলিশ। তবে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

ওই ম্যাচের দিন বৃষ্টির জন্য খেলা থেমে যাওয়ার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র নিরাপত্তা কর্মীরা উম্মের নিগ্রহকারীদের মধ্যে বেশ কয়েকজনকে মারধর করে বাংলাদেশের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়। ওই ওয়েবসাইটে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে খবরে আরও জানানো হয়েছে যে, নিগ্রহকারীদের মারধরের সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সাকিবও ছিলেন।

ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ইঞ্জিনিয়ার উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের অনুষ্ঠান হয় মার্চ মাসে। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই শিশিরের সঙ্গে পরিচয় সাকিবের। পরিচয় থেকে প্রণয়। শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়, তবে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। বর্তমানে বাংলাদেশেই রয়েছেন শিশির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+