Mamata Banerjee: দুবাইয়ে আজ মেগা বৈঠকে মমতা, বঙ্গের শিল্পপতিদের নিয়ে যোগ দেবেন সম্মেলনে
আজ দুবাইয়ে মেগা বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে শিল্প সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাজ্য থেকে শিল্পপতিরাও যোগ দেবেন সেই বৈঠকে। বাংলার যে শিল্পপতিরা সেই বৈঠকে যোগ দেবেন তার তালিকায় রয়েছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কারা।
স্পেনে শিল্প বৈঠকে যোগ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আজ দুপুরে বৈঠক রয়েছে দুবাইয়ে। সেখানে সমুদ্র বন্দর ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা সহ একাধিক আধিকারীক। রাজ্যে শিল্প দফতরের আধিকারীকরাও থাকবেন সঙ্গে।

একই সঙ্গে ভারতীয় কনসুলেট এবং বনিক সভার প্রতিনিধিরাও যোগ দেবেন। শুক্রবার দুপুরে দুবাইয়ে বসবে শিল্প সম্মেলন। সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাংলার শিল্পপতিরাও। রাজ্যে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ সফর বলে জানানো হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের খরচ জানতে চেয়ে আরটিআই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরটিআইয়ের মাধ্যমে জানতে চেয়েছেন , কতটাকা খরচ করে মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়েছেন, বিমান ভাড়া, হোটেল ভাড়া কতোটাকা লেগেছে। তাঁর সঙ্গে কারা গিয়েছেন। কিসের ভিত্তিতে তাঁদের বাছাই করা হয়েছে এরকম একাধিক তথ্য জানতে চেয়ে শিল্প এবং বাণিজ্য দফতরের কাছে আরটিআই করেছেন শুভেন্দু অধিকারী।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications