Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঐতিহাসিক ভাষণের আগে ‘উই শ্যাল ওভারকাম' বাজল মমতার হাতে! অক্সফোর্ড পৌঁছে গেলেন সৌরভ

Mamata Banerjee At london: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই পিয়ানোতে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee reached Oxford) । বাজালেন 'পুরানো সেই দিনের কথা'। আর কিছুক্ষণ বাদেই কেলগ কলেজের প্রেক্ষাগৃহ 'দ্য হাব'-এ ঐতিহাসিক বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। গোটা বাংলার মানুষ সেদিকে তাকিয়ে। তার আগেই ব্রিটেনের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

অক্সফোর্ডের তরফে আধিকারিকরা তাঁর সঙ্গে রয়েছেন। মূলত তাঁরাই বিশ্ববিদ্যালয় জুড়ে থাকা বিভিন্ন মাইলফলক, ইতিহাস তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর সামনে (Mamata Banerjee At london) । যান ঐতিহাসিক লাইব্রেরিতেও। যেখানে কয়েক বছরের পুরানো বই আছে। তা দেখেন। জানা গিয়েছে, অক্সফোর্ডে ভারত বিষয়ক ফ্যাকাল্টি আছে।

Mamata Banerjee At london

সেখানের এমন ২৫ পড়ুয়া এবং গবেষকদের সঙ্গেও আলাদা ভাবে মুখ্যমন্ত্রীর বৈঠক করেন বলে জানা গিয়েছে।

Mamata Banerjee At london: পিয়ানোতে সুর তুললেন মমতা

যা খবর, নির্দিষ্ট সময়ের অনেক আগেই অক্সফোর্ডে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে স্বাগত জানানো হয়। স্থানীয় র‌্যানডল্‌ফ হোটেলে মুখ্যমন্ত্রীকে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই পিয়ানো দেখতে পান। আর তা দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না। অনুমতি নিয়েই বাজাতে শুরু করে দিলেন। কখনও মমতার হাতে বাজল 'উই শ্যাল ওভারকাম'-আবার কখনও বাজল 'পুরানো সেই দিনে'র কথা। আর অবাক হয়ে দেখল সেখানে উপস্থিত একঝাক বিদেশি মানুষ। বলে রাখা প্রয়োজন, ওই হোটেলে রাখা পিয়ানোটি হেরিটেজ।

Mamata Banerjee At london: বাসে করে গেলেন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ে

লন্ডন থেকে অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে এদিন যান বাসে করেন। কোনও নির্দিষ্ট গাড়ি নয়, একেবারে সবার সঙ্গে বসে গন্তব্যে যান। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, বিকেল পাঁচটায় (ভারতীয় সময় রাত দশটার পর) অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে কেলগ কলেজের প্রেক্ষাগৃহ 'দ্য হাব'-এ মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। থাকবেন তাঁর স্ত্রী ডোনাও। শোনা যাচ্ছে, বাংলার অবস্থা সেখানকার পড়ুয়াদের সামনে তুলে ধরতে পারেন বাংলার 'ব্র্যান্ড অ্যাম্বেসডর'।

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+