Mamata Banerjee: মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক, বাণিজ্য সম্মেলনের মাঝেই পিয়ানোয় বাজালেন রবীন্দ্রসঙ্গীত
স্পেনে গিয়েও মর্নিং ওয়াকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজ সকালেও স্পেনের রাস্তায় মর্নিং ওয়াক করেছেন তিনি। রাস্তায় একাধিক জায়গায় হেঁটে বেরিয়েছেন তিনি। কলকাতায় থাকলে মর্নিং ওয়াকের সুযোগ পান না তিনি। তবে বাড়িতে ওয়াকারে হাঁটেন।
পাহাড়ে গেলে বা দিঘায় গেলে রাস্তায় বেরিয়ে একাধিকবার মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছে তাঁকে। এবার স্পেনে গিয়ে মর্নিং ওয়াকে দেখা গিয়েছে তাঁকে। গতকাল স্পেনের বাণিজ্য সম্মেলনে পিয়ানো বাজাতে দেখা গিয়েছে তাঁকে। পিয়ানো শিল্পীর পাশে দাঁড়িয়েই রবীন্দ্র সঙ্গীতে সুর তুলেছিলেন তিনি।

১২ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ আনা এবং স্পেনের বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়াই ছিল তাঁর বিদেশ যাত্রার মূল কারণ। কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন স্পেন তাঁকে একাধিকবারক আমন্ত্রণ জানিয়েছে কিন্তু তিনি যেতে পারেননি। স্পেন বইমেলাতেও আসে তাই আমাদেরও যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিচারপতি সিনহা।
গতকাল স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েিছলেন তিনি। সেখানে পিয়ানো শিল্পীর কাছে গিয়ে পিয়ানো বাজান তিনি। রবীন্দ্র সঙ্গীত ফুলে ফুলে ঢলে ঢলে গানের সুর পিয়ানোয় তোলেন তিনি। তার পরের দিন সকালে মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা গিয়েছে তাঁকে। হালকা ঘিয়ে রঙের চাদর গায়ে জড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। স্পেনের ফুটবল সংস্থা লা লিগার সঙ্গে মৌস্বাক্ষর হয়েছে গতকাল। সেই সময় উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও।
বৃহস্পতিবারও স্পেনে একটি জলাশয় বা লেকের পারে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। নীলপাড় সাদা শাড়ি গায়ে হালকা একটা ঘিয়ে রঙের চাদর পায়ে হাওয়াই চটি পরে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। রাস্তায় স্থানীয় এক শিল্পীর সঙ্গীত যন্ত্রে তুলেছিলেন হাম হোঙ্গে কামিয়াবের সুর।












Click it and Unblock the Notifications