জাতীয় সংসদ নির্বাচনে জয়! হাসিনাজিকে অভিনন্দন মমতার
বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অভিনন্দন জানিয়ে টুইটার পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এর আগে শেখ হাসিনাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও।

মে মাসে বিশ্বভারতীতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার জলবণ্টন সুষ্ঠুভাবে সমাধান করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা একান্ত প্রয়োজন বলে জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন, মমতার সঙ্গে হাসিনার বৈঠকের মূল কারণ ছিল সেটাই। কিন্তু বৈঠকের পর উভয়েই ছিলেন স্পিকটি নট। তিস্তা নিয়ে কেউই মুখ খোলেননি। স্রেফ জানিয়েছিলেন এটা একান্তই সৌজন্য সাক্ষাৎ। উভয়ের মধ্যেই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
রাজনৈতিক মহলের একটা অংশ মনে করেছিল, তিস্তার জলবন্টন নিয়ে আলোচনা হলেও দুই নেত্রী রাজনৈতিক বাধ্যবাধকতায় মুখ খোলেননি। সময় হলেই তাঁরা বৈঠকের সারবস্তু প্রকাশ্যে আনবেন বলেও মনে করা হয়েছিল। এখন শেখ হাসিনার এই জয়ের পর দুই দেশ কী সমাধান সূত্রে পৌঁছয়, সেটাই দেখার।
Heartiest congratulations to Sheikh Hasina Ji on the victory in the Bangladesh General Election
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2018
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications