Mamata Banerjee: আমরা সবাই ঐক্যবদ্ধ ইন্ডিয়ান, দেশে লড়াই থাকলেও বিদেশে রাজনীতি ওড়ালেন মমতা
দেশে লড়াই আছে। রাজীনীতি আছে। কিন্তু দেশের বাইরে গেলে আমরা সবাই এক। আমরা ঐক্যবদ্ধ ভারতীয়। স্পেন সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একতার বার্তা দিলেন। সবার একটা পরিচয়ের কথা বললেন। বললেন আমরা ভারতবাসী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বার্সেলোনায় পৌঁছে বলেন, দেশে যতই রাজনৈতিক লড়াই থাকুক। দেশের বাইরে আমরা ঐক্যবদ্ধ ভারতীয় ছাড়া আর কিছু নই। সেই করাণেই শিল্প সম্মেলনের কোনও অনুষ্ঠানে আমরা রাজনীতির কথা বলিনি। আমরা ঐক্যবদ্ধ ভারতের কথা বলেছি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরে। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন। স্পেনের মতোই বাংলার পরিবেশ শিল্পবান্ধব। এরপরই তিনি বাংলার পরিষেবার কথা তুলে ধরেন। বাংলা কেন বিনিয়োগে সেরা সেই কথা ব্যাখ্যা করেন।
বাংলায় বিনিয়োগের লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে গিয়েছেন। প্রথমে মাদ্রিদের শিল্প সম্মেলনে অংশ নিয়েছেন। তারপর এদিন বার্সেলোনার শিল্প সম্মেলনে তিনি শিল্পবার্তা দিয়েছেন। বলেছেন, বিনিয়োগে সেরার সেরা হল বাংলা। তাই বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শিল্পের জন্য শিল্পপতিদের জন্য সম্পূর্ণ সামাজিক সুরক্ষা দেব। বাংলার মেধা তুলনাহীন। এখানকার মেধাকে কাজে লাগান। বাংলার মেধা সারা বিশ্বে সমাদৃত। এরপরই তিনি চাঁদের মাটিতে দেশরে সাফল্যে বাংলরা ভূমিকার কথা তুলে ধরেন।
মমতা বলেন, চন্দ্র অভিযানে ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলা। এটাই হল বাংলা। বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা, বাংলা মানে শ্রেষ্ঠত্ব। বাংলাই হল দেশের গেম চেঞ্জার। একদিন বাংলা পৃথিবীর গেম চেঞ্জার হবে।












Click it and Unblock the Notifications