Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maldives: করোনার পর ভারতীয় পর্যটকের বাঁধ ভেঙেছিল মলদ্বীপে, রেকর্ড গড়েছিল এই দ্বীপ রাষ্ট্র

নীল সমুদ্র আর সাদা বালির সৈকত। সেই সম্মোহন এড়ানো খুব কম পর্যটকের পক্ষেই সম্ভব। যাঁরা বিদেশে বেড়াতে পারেন তাঁদের কাছে সবচেয়ে প্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে একটি হল মলদ্বীপ। খুব অল্প সময়ের মধ্যেই পর্যটন মানচিত্রে একেবারে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে মলদ্বীপ।

আর এই দ্বীপ রাষ্ট্রে ভারতীয় পর্যটকের আনাগোনা নেহাত কম ছিল না। কোভিড পরবর্তী সময়ে বছরে ২ লক্ষ ভারতীয় পর্যটক পর্যন্ত গিয়েছেন এখােন। যা এক কথায় রেকর্ড গড়েছে গোটা বিশ্বে। এখনও বিশ্বের এমন কোনও জায়গায় এতো সংখ্যাক ভারতীয় পর্যটকের সমাগম ঘটেনি।

Maldives

মলদ্বীপের জনপ্রিয়তা এতোটাই বেড়ে গিয়েছিল ভারতীয় পর্যটকদের মধ্যে যে মধ্যবিত্তরাও মলদ্বীপে পাড়ি দিচ্ছিলেন। এমকী সেরা হানিমুন ডেস্টিনেশন হয়ে উঠেছিল মলদ্বীপ। টাকা জমিয়ে অনেকেই মলদ্বীপে হানিমুনে গিয়েছেন। বলিউড তারকাদের অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল মলদ্বীপ। প্রায়ই বলিউডের তারকারা মলদ্বীপে পাড়ি দেন। সেখানে ছুটি কাটিয়ে আসেন তাঁরা।

কাজেই মলদ্বীপের অর্থনীতির সিংহভাগ যে এই পর্যটনের উপরে নির্ভর তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সমুদ্র সৈকত জুড়ে রয়েছে অসংখ্য বিলাস বহুল রিসর্ড। প্রাইভেট বিচ। এমনকী সমুদ্রের অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও অভাব নেই। দেশের সিংহভাগ মানুষের কর্মসংস্থান এই পর্যটন শিল্প।

কোভিড কালে পর্যটনে বিপুল ধাক্কা খেয়েছিল মলদ্বীপ। সেকারণে মলদ্বীপের অর্থনীতিতেও বিপুল ধাক্কা এসেছিল। পরিসংখ্যান বলছে বছরে ২ লক্ষ ভারতীয় পর্যটক সফর করেছে মলদ্বীপে। ভারতীয় পর্যটন মন্ত্রকের পরিসংখ্যান বলথে ২০২৩ সালেই ২.৯ লক্ষ পর্যটক মলদ্বীপ সফর করেছে। অর্থাৎ অন্যান্য সব দেশের তুলনায় ভারতীয় পর্যটক সবচেয়ে বেশি মলদ্বীপে গিয়েছেন কোভিড পরবর্তীকালে।

২০২২ সালে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল ২.৪ লক্ষ। আর ২০২১ সালে ২.১১ লক্ষ ভারতীয় পর্যটক মলদ্বীপ সফর করেছেন। এমকী করোনা কালেও ৬৩০০০ ভারতীয় পর্যটক গিয়েছিলেন মলদ্বীপে। তাহলেই বোঝা যাচ্ছে ভারতীয় পর্যটকদের কাছে মলদ্বীপ কতোটা জনপ্রিয়।

২০১৮ সাল থেকে মলদ্বীপের অবস্থান ভাল হতে শুরু করেছিল পর্যটন মানচিত্রে। ধীরে ধীরে মালয়েশিয়াকে পর্যন্ত ছাপিয়ে গিয়েছে মলদ্বীপ। আগে সমুদ্র দেখতে মালয়েশিয়া, সিঙ্গাপুর সফর করতেন পর্যটকরা। কিন্তু ২০১৮ সাল থেকে সেই জায়গা নিতে শুরু করে মলদ্বীপ। দ্বীপ রাষ্ট্রের আতিথেয়তায় খুশি হয়েই সেখানে পর্যটকরা ভিড় করতে শুরু করেছিলেন।

কিন্তু কয়েকদিন আগেই মলদ্বীপের সঙ্গে ভারতের বিরোধিতা তৈরি হয়েছে। মলদ্বীপের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে। তারপরেই মলদ্বীপ বয়কটের ট্রেন্ড দেখা দিয়েছে ভারতে। এবং একের পর এক মলদ্বীপের ট্যুর বাতিল করা হয়েছে। সেই বিবাদ এখনও পুরোপুরি মেেটনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+