মন্ত্রীর মন্তব্য নিয়ে ভারতের প্রতিবাদ! নজিরবিহীন অবস্থান মালদ্বীপ সরকারের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা মালদ্বীপের মন্ত্রী মরিয়ম শিউনার অবমাননাকর মন্তব্যে উদ্বেগপ্রকাশ করেছে ভারত সরকার। সূত্রের খবর অনুযায়ী, মালেতে ভারতীয় হাইকমিশনার বিষয়টি মালদ্বীপ সরকারের কাছে তুলে ধরেন। সর্বশেষ খবর অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুর নেতৃত্বাধীন সরকার তাদের মন্ত্রীর মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। মালদ্বীপ সরকারের তরপে বিবৃতিতে বলা হয়েছে, সরকার বিশ্বাস করে মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল পদ্ধতিতে ব্যবহার করা উচিত।

বিবৃতিতে মালদ্বীপ সরকার বলেছে, এমন মন্তব্য করা উচিত নয়, যা ঘৃণা ও নেতিবাচকতা ছড়ায় এবং মালদ্বীপ ও আন্তর্জাতিক অংশীদারদের ঘনিষ্ঠ সম্পর্কে বাধা তৈরি করে। পাশাপাশি আরও বলা হয়েছে, যাঁরা এই ধরণের মন্তব্য করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিধাবোধ করবে না।

Maldives

প্রসঙ্গত সাম্প্রতিক কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ সফরের সময় প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রী মরিয়ম শিউনা ক্লাউন, পুতুলের মতো শব্দ ব্যবহার করেন। যা নিয়ে ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এই মন্তব্যের প্রতিবাদ করে অনেক ভারতীয় মালদ্বীপে ভ্রমণ বয়কটের ডাক দেন।

এর মধ্যে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহঃ নাশিদ বর্তমান মন্ত্রী মরিয়ম শিউনার মন্তব্যের নিন্দা করেন। এবং নিজের দেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ভারতের অবস্থানের প্রশংসা করেন। তিনি আরও বলেনয় বর্তমান প্রেসিডেন্টকে অবশ্যই এই মন্তব্য থেকে দূরে থাকতে হবে এবং ভারতকে স্পষ্ট বলতে হবে যে মন্ত্রীর মন্তব্য তাদের সরকারের নীতি নয়।

এরপরেই দেখা যায় বর্তমান প্রেসিডেন্ট মহঃ মইজ্জুর মন্ত্রীর কথা মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, যাঁরা এই ধরণের অবমাননাকর মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বিধাবোধ করবে না। প্রসঙ্গত মহঃ মইজ্জুর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। তাঁর প্রথম আন্তর্জাতিক সফর ছিল ভারত-বিরোধী বলে পরিচিত তুরস্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+