মলদ্বীপে জরুরি অবস্থা, গ্রেফতার সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি

সোমবার ভারতীয় সময় রাতে মলদ্বীপে জরুরি অবস্থা জারি করেছেন সেদেশের রাষ্ট্রপতি আবদুল্ল ইয়েমেন।

সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের সরাসরি সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মলদ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতি। সোমবার ভারতীয় সময় রাতে মলদ্বীপে জরুরি অবস্থা জারি করেছেন সেদেশের রাষ্ট্রপতি আবদুল্ল ইয়ামিন। এমনকী গ্রেফতার করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদেরও।

সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের সরাসরি সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মলদ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতি। সোমবার ভারতীয় সময় রাতে মলদ্বীপে জরুরি অবস্থা জারি করেছেন সেদেশের রাষ্ট্রপতি আবদুল্ল ইয়েমেন। এমনকী গ্রেফতার করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদেরও।

সোমবার রাতে আবদুল্লা ইয়ামিন ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। কারণ কিছুদিন ধরেই সরকার বিরোধী জেলবন্দি প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ সহ বিরোধী নেতাদের মুক্তি নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের মধ্যে সংঘাত বেঁধেছিল। তারপরই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় নাশিদ সহ সকলকে মুক্তির।

এর বিরুদ্ধে ইয়ামিনের সরকার জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার মানবে না। নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে রায় দেওয়া হয়েছে। এর ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই দাবির পরই ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে মুখ্য বিচারপতি সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদ জানিয়েছেন, মুক্তি পেয়েই মলদ্বীপের ভোটে ইয়ামিনকে চ্যালেঞ্জ জানাবেন তিনি। ২০১৬ সালে তাঁকে গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+