অবশেষে নিখোঁজ এমএইচ ৩৭০ বিমানের খোঁজ মিলেছে, নিশ্চিত করল মালয়েশীয় সরকার
কুয়ালালামপুর, ১৫ সেপ্টেম্বর : অবশেষে নিশ্চিতভাবে খোঁজ মিলেছে ২০১৪ সালে মাঝ আকাশে নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ ৩৭০ এর। বৃহস্পতিবার মালয়েশীয় সরকার জানিয়েছে, গত জুন মাসে তানজানিয়ায়র উপকূল থেকে দূরে পেম্বা দ্বীপে যে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তা এমএইচ ৩৭০ বিমানেরই।
২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চিনের বেজিং যাওয়ার পথে মাঝ আকাশ থেকে হারিয়ে যায় এমএইচ ৩৭০ বিমানটি। বোয়িং ৭৭৭-২০০ইআর বিমানটি কুয়ালালামপুর থেকে ওড়ার ঘণ্টাখানেক পর থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওড়ার সময়ে বিমানটিতে ১২ জন কর্মী ও ২২৭ জন যাত্রীসহ মোট ২৩৯ জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই চিনের বাসিন্দা। সবমিলিয়ে মোট ১৫টি দেশের মানুষ ওই নিখোঁজ বিমানের সওয়ারী ছিলেন বলেও জানা গিয়েছিল।
মালয়েশীয় সরকার জানিয়েছে, বিমানের যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল তা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গিয়েছে যে এটি সেই নিখোঁজ বিমানেরই অংশ। তবে ঠিক কী কারণে এমন মারাত্মক ঘটনা ঘটল বা কেন বিমানটির এতদিন খোঁজ মেলেনি বা কীভাবে তা দুর্ঘটনার কবলে পড়ল, এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে বিমানের ভাঙা টুকরোর আরও খুঁটিয়ে ফরেন্সিক পরীক্ষা করা প্রয়োজন।
এর আগে ২০১৫ সালের জুলাই মাসে ফরাসি দ্বীপে এমএইচ ৩৭০ এর ভাঙা টুকরো মিলেছিল বলে জানা গিয়েছে। এছাড়া মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, রডরিগেজ দ্বীপ ও মরিশাসেও এমএইচ ৩৭০ এর টুকরো পাওয়া গিয়েছে বলে খবর। সেগুলিকে এখনও পরীক্ষা করানো হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications