ফের ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, আতঙ্কে বাসিন্দারা
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটারস্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ২ ঘণ্টার মধ্যে পর পর ২ বার অনুভূত হয় বড় কম্পন। কেপুলান বেটুতে কম্পন অনুভূত হয়েছে। রবিবার ভোর ৬টা নাগাদ অনুভূত হয় কম্পন।
ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রবিবার ভোের পর পর ২ বার কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার পরে আবার কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৫.৮। প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে।

ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এখনও বড় ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আবারও কম্পন অনুভূত হতে পারে এই আশঙ্কায় প্রহরগুণছেন এখানকার বাসিন্দারা। সেই আশঙ্কায় প্রহরগুণছেন তাঁরা। কয়েকমাস আগেই বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল ইন্দোনেশিয়ায়।

সেই ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছিল বাড়ি ঘর। কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু হয়েছিল। তার পর থেকে দফায় দফায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। এমনকী গোটা বিশ্বের একাধিক দেশে কম্পন অনুভূত হয়েছে। তুরস্ক সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি তাঁরা।












Click it and Unblock the Notifications